ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে হোম অ্যাপ্লায়েন্স পণ্যের জন্য ‘ফিল্ড অফিসার’ পদে ৫০ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ফিল্ড অফিসার
পদসংখ্যা: ৫০
প্রার্থীর ধরণ: শুধুমাত্র পুরুষ
বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনও জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানো জানতে হবে। নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।