রূপপুর বিদ্যুৎকেন্দ্রে চাকরির সুযোগ, বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি দিয়েছে। তিনটি পৃথক বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আবেদন গ্রহণ ২২ জানুয়ারি সকাল ১০টায় শুরু হয়ে, চলবে ১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

পদের বিবরণ

নিয়োগ বিজ্ঞপ্তি-১ অনুসারে

প্রকৌশলী পদসমূহ (গ্রেড-৮)

* প্রকৌশলী (সার্ভার): ০৪ জন
* প্রকৌশলী (ফ্যাসিলিটি): ০১ জন
* প্রকৌশলী (সফটওয়্যার/প্রোগ্রামিং): ০১ জন
* প্রকৌশলী (সাইবার সিকিউরিটি): ০১ জন
* প্রকৌশলী (ইলেকট্রনিক্স):  ১০ জন

সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী (গ্রেড-৯)

* এক্সেস কন্ট্রোল এন্ড সিসিটিভি সিস্টেম:  ০১ জন
* ইলেকট্রনিক মেইনটেন্যান্স: ০১ জন

উপ-সহকারী প্রকৌশলী (গ্রেড-১০)

* অ্যাক্সেস সিকিউরিটি এন্ড কন্ট্রোল অ্যালার্ম সিস্টেম: ১৫ জন
 * অপটিক্যাল এন্ড ইলেকট্রনিক অবজারভেশন সিস্টেম: ১৫ জন
* ইলেকট্রনিক মেইনটেন্যান্স: ০৩ জন
* সাইবার সিকিউরিটি এনালিস্ট: ০৫ জন
* উপ-সহকারী ব্যবস্থাপক (সিকিউরিটি অ্যানালিসিস): ০২ জন

টেকনিক্যাল পদসমূহ (গ্রেড ১৭ ও ১৮)

টেকনিক্যাল অ্যাটেনডেন্ট (পাওয়ার হাউজম্যান): ০১ জন
টেকনিক্যাল অ্যাটেনডেন্ট (রেকর্ড কিপার) – ০১ জন
জুনিয়র টেকনিক্যাল অ্যাটেনডেন্ট – ০৩ জন


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্নিনির্বাপণ বিভাগ

ফায়ার অফিসার (গ্রেড-১০)
পদসংখ্যা: ০১ জন

অগ্নি নির্বাপক গাড়িচালক (গ্রেড-১৩)
পদসংখ্যা: ১০ জন

ফায়ার ফাইটার (গ্রেড-১৭)
পদসংখ্যা: ২৩ জন

মেকানিক, অটো ইলেকট্রিশিয়ান, গুদাম রক্ষক

মেকানিক (গ্রেড-১৭) – ০১ জন 
ওয়ার্কশপ হেলপার (গ্রেড ১৯) - ০১ জন
অটো ইলেকট্রিশিয়িান (গ্রেড ১৯) – ০১ জন
হোজ রিপেয়ারার (গ্রেড ১৯) – ০১ জন
টায়ারম্যান (গ্রেড ১৯) - ০১ জন

নিয়োগ বিজ্ঞপ্তি-১

এছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তি-২ এবং নিয়োগ বিজ্ঞপ্তি-৩ অনুসারে ভিন্ন ভিন্ন পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিগুলো দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তি-২

নিয়োগ-বিজ্ঞপ্তি-৩

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের https://npcbl.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

সূত্র: দৈনিক আমার দেশ, ১৯ জানুয়ারি