সাউথইস্ট ব্যাংকে ট্রেইনি জুনিয়র অফিসার পদে চাকরি, সর্বনিম্ন বেতন ৪০ হাজার

বেসরকারি সাউথইস্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে ট্রেইনি জুনিয়র অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: ট্রেইনি জুনিয়র অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুল টাইম
বেতন: ৪০,০০০-৪৫,০০০ হাজার টাকা (মাসিক)
কর্মস্থল: বাংলাদেশের যেকোনও স্থানে

যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি। কমপক্ষে সিএ কোর্সের সম্পূর্ণ সার্টিফিকেট থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন