বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড চাকরির সুযোগ

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। দুইটি পদে প্রতিষ্ঠানটি লোকবল নিয়োগ দেবে। আবেদন গ্রহণ ১৬ মার্চ সকাল ১০টায় শুরু হয়ে চলবে, ০২ এপ্রিল ২০২৬, বিকাল পাঁচটা পর্যন্ত।

১. পদের নাম: ভেরিফিকেশন/ইনভেস্টিগেশন অফিসার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
গ্রেড: ১১
বয়সসীমা: সর্বোচ্চ ৪৮ বছর
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সশস্ত্র বাহিনীর ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত জেসিন্ড বা সমপদমর্যাদাধারী।

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
বয়সসীমা: ১৮-৩২ বছর (অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪৫ বছর)
যোগ্যতা: উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। সশস্ত্র বাহিনীর ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্পোরাল/ল্যান্স কর্পোরাল বা সমপদমর্যাদাধারী প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://hash.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে