ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। তৃতীয় থেকে পঞ্চম গ্রেডের আট ক্যাটাগরির পদে মোট ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
১. পদের নাম: পরিচালক (অর্থ ও হিসাব)
পদসংখ্যা: ১
বেতন: ১,২৯,৯৫০ টাকা
গ্রেড: ৩
২. পদের নাম: পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট)
পদসংখ্যা: ১
বেতন: ১,২৯,৯৫০ টাকা
গ্রেড: ৩
৩. পদের নাম: মহাব্যবস্থাপক (অপারেশন)
পদসংখ্যা: ১
বেতন: ১,১৫,০০০ টাকা
গ্রেড: ৪
৪. পদের নাম: মহাব্যবস্থাপক (সিগন্যালিং অ্যান্ড টেলিকম)
পদসংখ্যা: ১
বেতন: ১,১৫,০০০ টাকা
গ্রেড: ৪
৫. পদের নাম: মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট)
পদসংখ্যা: ১
বেতন: ১,১৫,০০০ টাকা
গ্রেড: ৪
৬. পদের নাম: উপমহাব্যবস্থাপক (পি-ওয়ে অ্যান্ড সিভিল)
পদসংখ্যা: ১
বেতন: ৯৮,৯০০ টাকা
গ্রেড: ৫
৭. পদের নাম: উপমহাব্যবস্থাপক (অপারেশন ম্যানেজমেন্ট)
পদসংখ্যা: ১
বেতন: ৯৮,৯০০ টাকা
গ্রেড: ৫
৮. পদের নাম: উপাধ্যক্ষ
পদসংখ্যা: ১
বেতন: ৯৮,৯০০ টাকা
গ্রেড: ৫
বয়সসীমা: সর্বোচ্চ ৬২ বছর।
আবেদনের যোগ্যতাসহ বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রোরেল ভবন, এমআরটি লাইন ৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর: ১৫-১৬ দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা ১২৩০। ডাক অথবা কুরিয়ারযোগে আবেদনপত্র পাঠাতে হবে। খামের ওপরে বাঁ দিকে পদের নাম ও বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি ৮ উল্লেখ করতে হবে।
নির্ধারিত আবেদন ফরম ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ওয়েবসাইট (www.dmtcl.gov.bd) থেকে সংগ্রহ করতে হবে।
আবেদন ফি: ২০০০ টাকা।