বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, ব্যাংক এশিয়া পিএলসি সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ব্যাংকটিতে ম্যানেজমেন্ট ট্রেইনি (এমটি) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি
পদসংখ্যা: ১
বেতন: প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী
বয়সসীমা: ২৫ মার্চ ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর
যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় অথবা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতক বা স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে) থাকতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমানের ও/এ লেভেল পরীক্ষায় ৫.০০ এর মধ্যে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://www.bankasia-bd.com/about/career এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।