তথ্য মন্ত্রণালয়ে চাকরি, ৮ ক্যাটাগরির পদে নিয়োগ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। তথ্য অধিদফতরে ‌০৮ ক্যাটাগরির পদে মোট ৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ ১ এপ্রিল সকাল ১০টায় শুরু হয়ে চলবে ২১ এপ্রিল বিকাল পাঁচটা পর্যন্ত।

১. পদের নাম: ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১৪
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
গ্রেড: ১১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

২. পদের নাম: ফটোগ্রাফার
পদসংখ্যা: ৭
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
গ্রেড: ১১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৬
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

৪. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৫. পদের নাম: ক্যাটালগার
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৬. পদের নাম: স্টোর অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৯
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৮. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৯
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা: ১ মার্চ ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://pid.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে