বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। ৫টি বিভাগের জন্য মোট ১৩ জন সহযোগী ও সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৯ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
১। পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ বিভাগ
সহযোগী অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ৫০০০০-৭১২০০ টাকা।
২। পানি সম্পদ কৌশল বিভাগ
সহযোগী অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ৫০০০০-৭১২০০ টাকা।
৩। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
সহকারী অধ্যাপক-এর ৩টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ৩৫৫০০-৬৭০১০ টাকা।
৪। স্থাপত্য বিভাগ
(ক) সহকারী অধ্যাপক-এর ৪টি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)
বেতন স্কেল ৮: ৩৫৫০০-৬৭০১০ টাকা
(খ) লেকচারার-এর ২টি অস্থায়ী পদ। বেতন স্কেল ৮: ২২০০০-৫৩০৬০ টাকা।
৫। পদার্থবিজ্ঞান বিভাগ
সহকারী অধ্যাপক -এর ২টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ৩৫৫০০-৬৭০১০ টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত (REG-1)ফরমে সকল অতীত ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখপূর্বক ১৭ সেট আবেদনপত্র রেজিস্ট্রারের বরাবর জমা দিতে হবে।
আবেদন ফি: ৬০০ টাকা।
আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।