বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি ‘সৈনিক’ পদে লোকবল নিয়োগ দেবে। শুধু পুরুষ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ ৩ মে শুরু হয়ে চলবে ৩১ মে ২০২৬ পর্যন্ত।
বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হওয়া যাবে না। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
শিক্ষাগত যোগ্যতা:
(১) সাধারণ ট্রেড: এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-২.০০ পেয়ে উত্তীর্ণ।
(২) করণিক ট্রেড: এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।
উচ্চতা: ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।
ওজন: ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।
বুকের মাপ স্বাভাবিক: ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত: ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।
চোখ: ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।
সাঁতার: সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৩৫ মিটার)।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিবাহিত/বিপত্নীক/ডিভোর্সি এই সংক্রান্ত কোনও প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রমান করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
জাতীয়তা: বাংলাদেশি নাগরিক
বেতন ও ভাতা: প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা ৮,৮০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা প্রদান করা হবে।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের http://modc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি: ৩০০ টাকা।
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।