বন অধিদফতরে চাকরির সুযোগ, বড় নিয়োগ বিজ্ঞপ্তি

বন অধিদফতর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে রাজস্ব খাতভুক্ত ‘ফরেস্টার’ পদে মোট ৩৮২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: ফরেস্টার
পদ সংখ্যা: ৩৮২
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
গ্রেড: ১৫

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৩ সে.মি; ও বুকের মাপ ৭৬ সে.মি

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।

আবেদন করবেন যেভাবে:
আগ্রহী প্রার্থীদের বন অধিদপপতরের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে ডাকযোগে অথবা বন ভবন, আগারগাঁও, ঢাকার দ্বিতীয় তলায় (লেভেল-১)-এ নির্ধারিত বাক্সে সরাসরি পৌঁছাতে হবে।

ডাকযোগে পাঠানোর ঠিকানা: প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭

আবেদন ফি: ১০০ টাকা।

আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে