সরকারি প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে ১১ ও ১৫ গ্রেডের ৫ ক্যাটাগরির পদে মোট ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ জুন, ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
১. পদের নাম: জুনিয়র হিসাব সহকারী
পদসংখ্যা: ১০
বেতন স্কেল: ২৩,০০০ টাকা
গ্রেড: ১১
২. পদের নাম: জুনিয়র ব্যক্তিগত সচিব
পদসংখ্যা: ৪
বেতন স্কেল: ২৩,০০০ টাকা
গ্রেড: ১১
৩. পদের নাম: জুনিয়র প্রশাসনিক সহকারী/জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী
পদসংখ্যা: ১৪
বেতন স্কেল: ২৩,০০০ টাকা
গ্রেড: ১১
৪. পদের নাম: জুনিয়র নিরাপত্তা পরিদর্শক
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ২৩,০০০ টাকা
গ্রেড: ১১
৫. পদের নাম: জুনিয়র নিরাপত্তা পরিদর্শক
পদসংখ্যা: ১১
বেতন স্কেল: ১৪,৫০০ টাকা
গ্রেড: ১৫
বয়সসীমা: ৮ জুন ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://powergrid.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।https://powergrid.teletalk.com.bd/powergrid2026/docs/20260608.pdf