৬ ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করবেন যেভাবে

রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকে সমন্বিতভাবে ‘অফিসার (ক্যাশ)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১২ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য আগ্রহী প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।


পদের বিবরণ
মোট পদ: ১৩৩৫টি

রূপালী ব্যাংক পিএলসি: ৭৭২টি
অগ্রণী ব্যাংক পিএলসি: ৪০০টি
বাংলাদেশ কৃষি ব্যাংক: ১২৭টি
বেসিক ব্যাংক পিএলসি: ২৩টি
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ১১টি
প্রবাসীকল্যাণ ব্যাংক: ২টি

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

যোগ্যতা: যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে ২১-৩২।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের https://erecruitment.bb.org.bd-এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। যারা আগে নিবন্ধন করেছেন, তারা সেই সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন; নতুন প্রার্থীদের প্রথমে নিবন্ধন করতে হবে।

আবেদন ফি: আবেদন ফি ধরা হয়েছে অফেরতযোগ্য ২০০ টাকা। ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রকেট’-এর মাধ্যমে দিতে হবে। ফি দেওয়া ও Payment Verify করার শেষ তারিখ ১৪ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

https://erecruitment.bb.org.bd/openpdf.php