পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ৯টি পদে মোট ৪২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত (পদভেদে ভিন্ন) প্রার্থীরা আবেদন করতে পারবেন। সব জেলা থেকে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ৩ আগস্ট, চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। নিচে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তুলে ধরা হলো।  

মোট পদের ক্যাটাগরি: ০৯টি

মোট শূন্যপদ: ৪২ জন

যোগ্যতা: এসএসসি / এইচএসসি / স্নাতক / স্নাতকোত্তর

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর

বেতন: ৯,৩০০-৫৩,০৬০/-টাকা

আবেদনের শেষ দিন: ২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

১. বৈজ্ঞানিক কর্মকর্তা
পদ সংখ্যা: ২৯
বেতন: ২২,০০০–৫৩,০৬০/- (গ্রেড-৯)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, কৃষি প্রকৌশল বা ফলিত পদার্থবিজ্ঞান বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি (ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ) অথবা একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। (উপ-ক্যাটাগরি: কৃষি-২৫, কৃষি প্রকৌশল-২, কৃষি অর্থনীতি-২)
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

২. ফার্ম ম্যানেজার
পদ সংখ্যা: ২
বেতন: ২২,০০০–৫৩,০৬০/- (গ্রেড-৯)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞান বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি (ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ)। শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। (১টি স্থায়ী, ১টি অস্থায়ী পদ)
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

৩. সহকারী পরিচালক (অর্থ)
পদ সংখ্যা: ১
বেতন: ২২,০০০–৫৩,০৬০/- (গ্রেড-৯)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন, হিসাববিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি (ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ) অথবা একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (ন্যূনতম প্রথম শ্রেণি/সিজিপিএ)।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

৪. সহকারী পরিচালক (হিসাব ও অর্থ)
পদ সংখ্যা: ১
বেতন: ২২,০০০–৫৩,০৬০/- (গ্রেড-৯)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন, হিসাববিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি (ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ) অথবা একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (ন্যূনতম প্রথম শ্রেণি/সিজিপিএ)।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

৫. অডিট অফিসার
পদ সংখ্যা: ১
বেতন: ২২,০০০–৫৩,০৬০/- (গ্রেড-৯)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি (ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ) অথবা একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (ন্যূনতম প্রথম শ্রেণি/সিজিপিএ)।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

বিনা-এর আরেকটি নতুন বিজ্ঞপ্তি: আরও ৪টি পদে ৮ জন নিয়োগ
একই তারিখে বিনা থেকে আরেকটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ৪টি পদে মোট ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের তারিখ, বয়সসীমা ও প্রক্রিয়া উপরের বিজ্ঞপ্তির মতোই, শুধু পদ ও যোগ্যতা আলাদা।

৬. ফটোগ্রাফার
পদ সংখ্যা: ১
বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড-১৪)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফটোগ্রাফি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

৭. উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ৩
বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড-১৪)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

৮. ড্রাফটসম্যান
পদ সংখ্যা: ২
বেতন: ৯,৭০০–২৩,৪৯০/- (গ্রেড-১৫)
যোগ্যতা: স্বীকৃত কোনো বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ-তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট।
অতিরিক্ত যোগ্যতা: ড্রাফটসম্যানশিপে ২ বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে।

৯. ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা: ২
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)
যোগ্যতা: স্বীকৃত কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট।
অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে ন্যূনতম গতি থাকতে হবে — বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ।

আবেদনের যোগ্যতা: বয়স, জেলা ও নাগরিকত্ব

বয়স
০১ আগস্ট ২০২৬ তারিখে আপনার বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, এনআইডি বা জন্মনিবন্ধনই লাগবে। নির্দিষ্ট দিনে বয়স কত হবে সহজে জানতে বয়স ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।

সাধারণ প্রার্থী: সকল যোগ্য প্রার্থী সাধারণ কোটায় আবেদন করতে পারবেন।

কোটা প্রার্থী: বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত কোটা সংক্রান্ত বিধি-বিধান প্রযোজ্য হবে।

জেলা
সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে চেয়ারম্যান/মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ লাগবে।

নাগরিকত্ব

বাংলাদেশের নাগরিক হতে হবে, এটাই একমাত্র শর্ত। নারী-পুরুষ দুজনেই সমানভাবে আবেদন করতে পারবেন।

বিনা-এ আবেদন করবেন যেভাবে

শুরু করার আগে হাতের কাছে যা রাখবেন

আবেদন ফরম পূরণের মাঝপথে ছবি বা সনদ খুঁজতে গেলে সময় নষ্ট হয়। শুরুর আগেই এগুলো রেডি রাখুন:

শিক্ষাগত সনদের তথ্য: সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল

জাতীয় পরিচয়পত্র (এনআইডি): নম্বর ও তথ্য নির্ভুলভাবে দিতে হবে

রঙিন ছবি: ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB

স্বাক্ষরের ছবি: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB

কোটার সনদ: প্রযোজ্য ক্ষেত্রে আগেই সংগ্রহ করে রাখুন

যেভাবে আবেদন

১. bina.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।

২. Application Form-এ ক্লিক করে আপনার পছন্দের পদটা বেছে নিন। মনে রাখবেন, একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না।

৩. টেলিটক প্রিমিয়াম মেম্বার হলে Yes, না হলে No দিয়ে পরের ধাপে যান।

৪. ফরমে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিন। একবার সাবমিট হয়ে গেলে বদলানো কঠিন, তাই তাড়াহুড়ো করবেন না।

৫. নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।

৬. সব ঠিক আছে কিনা আরেকবার দেখে Submit করুন।
✅ আবেদন সম্পন্ন!

Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন। এটা পরে অ্যাডমিট কার্ড আর পরীক্ষার সময় কাজে লাগবে, তাই হারাবেন না।

আবেদন ফি (পদ অনুযায়ী)

নিজের পদের গ্রেড অনুযায়ী নিচের তালিকা থেকে মোট ফি দেখে নিন। প্রতিটির মূল ফি ও সার্ভিস চার্জ আলাদা করে দেওয়া আছে।

৯ম গ্রেড
মূল ফি ২০০/- + সার্ভিস চার্জ ২৩/-
২২৩/- টাকা

১৪-১৬তম গ্রেড
মূল ফি ১০০/- + সার্ভিস চার্জ ১২/-
১১২/- টাকা

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।