তরুণদের জন্য বড় সুখবর, বিমান বাহিনীতে ৩৪২ পদে চাকরি 

৪৫টি ক্যাটাগরির মোট ৩৪২ পদে জনবল নেবে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনী সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে স্নাতক পাস পর্যন্ত প্রায় সব যোগ্যতার মানুষের জন্যই আবেদনের সুযোগ রাখা হয়েছে।

পদগুলোর মধ্যে আছে ধর্মীয় শিক্ষক, কম্পিউটার অপারেটর, ফায়ার ফাইটার, ড্রাইভার, নানা রকম ট্রেডসম্যান ও মিস্ত্রি, অফিস সহায়ক, বাবুর্চি, মালী, ক্লিনারসহ আরও অনেক। বিজ্ঞপ্তির বিস্তারিত তুলে ধরা হলো:

মোট পদের ক্যাটাগরি: ৪৫টি

মোট শূন্যপদ: ৩৪২ জন

শিক্ষকতা যোগ্যতা: অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা ও স্নাতক

বয়সসীমা: ১৮-৩২ বছর

বেতন: ৮,২৫০ থেকে ৩৩,৯৭০/-টাকা

আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৬ বিকেল ৫টা

কারা আবেদন করতে পারবেন?

বয়স: ০১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আপনার সঠিক বয়স জানতে আমাদের বয়স ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।

জেলা: সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদনের আগে যা যা প্রস্তুত রাখবেন

শিক্ষাগত সনদের তথ্য: সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল

জাতীয় পরিচয়পত্র (এনআইডি): নম্বর ও তথ্য নির্ভুলভাবে দিতে হবে

রঙিন ছবি: ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB

স্বাক্ষরের ছবি: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB

অভিজ্ঞতা/কোটার সনদ: প্রযোজ্য ক্ষেত্রে আগেই সংগ্রহ করে রাখুন

অনলাইনে আবেদনের ধাপসমূহ

joinairforce-civ.baf.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।

Application Form অপশনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত পদটি নির্বাচন করুন।

আপনি যদি ইতিমধ্যে বিমান বাহিনীতে কর্মরত থাকেন, তাহলে Departmental Candidate অপশনে Yes, না হলে No সিলেক্ট করে পরবর্তী ধাপে যান।

ফরমে ব্যক্তিগত ও শিক্ষাগত সব তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।

নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।

সব তথ্য যাচাই করে Submit করুন।

Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন — অ্যাডমিট কার্ড ও পরীক্ষার সময় লাগবে।
আবেদন Submit করার পর SMS-এর মাধ্যমে User ID পাওয়া যাবে, সেটা দিয়ে ফি জমা দিতে হবে।
ফি জমা দেওয়ার পর ফিরতি SMS-এ Password আসবে।

এই User ID ও Password দিয়ে Login করে যেকোনো সময় Admit Card ডাউনলোড করা যাবে।

আবেদন ও পদের বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।