৪৮ পদে নিয়োগ দেবে মাদ্রাসা শিক্ষা বোর্ড 

৪৮ পদে জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ড ও এর আঞ্চলিক কার্যালয়গুলোতে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হলো:

১. পদ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২৬

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

২. পদের নাম: বুক বাইন্ডার

পদসংখ্যা: ২

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৯) ৮,৫০০-২০,৫৭০ টাকা।

৩. পদের নাম: বার্তাবাহক

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৯) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৪. পদের নাম: বার্তাবাহক

পদসংখ্যা: ১৭

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

৫. পদের নাম: মালি

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

৬. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা: ১১ আগস্ট ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

১ নম্বর পদ: ১১২ টাকা;

২ থেকে ৬ নম্বর পদ: ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ১১ আগস্ট ২০২৬, সকাল ১০টা;

আবেদন শেষ: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২টা।

নির্দেশনা

— ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যাঁরা আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

— এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না।

— বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।

— একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে তাঁর সব আবেদন বাতিল বলে গণ্য হবে।

আবেদন

নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনসহ এ সংক্রান্ত নিয়মাবলি জানতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ভিজিট করুন।

আরও পড়ুন...

৩৪২ বেসামরিক পদে বিমানবাহিনীতে চাকরির সুযোগ 

র‌্যাংগস ইলেকট্রনিক্সে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন