২৫ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৫ পদে জনবল চেয়ে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সংস্থাটির বিদ্যমান হাসপাতালকে ১৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে মোট ১১টি এই জনবল নেওয়া হবে। বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত জানানো হলো:

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

সংশ্লিষ্ট মন্ত্রণালয়:    নৌপরিবহন মন্ত্রণালয়

চাকরির ধরন: সরকারি 

নিয়োগের ধরন: নবসৃষ্ট অস্থায়ী পদ (বিধি অনুযায়ী স্থায়ীকরণযোগ্য)

পদের ক্যাটাগরি: ১১টি

মোট শূন্যপদ: ২৫ জন

কর্মস্থল: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হাসপাতাল, চট্টগ্রাম

আবেদনযোগ্য জেলা: সব জেলা (বাংলাদেশের নাগরিক)

আবেদনকারীর লিঙ্গ: নারী ও পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি / ডিপ্লোমা / স্নাতক / বিডিএস / এমবিবিএস (পদভেদে)

অভিজ্ঞতা: পদভেদে প্রযোজ্য (কিছু পদে ০ থেকে ৭ বছর)

বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ থেকে ৪৫ বছর (১৪/০৯/২০২৬ অনুযায়ী)

বেতন গ্রেড: গ্রেড-০৬ থেকে গ্রেড-১৬

আবেদন ফি: ১০০, ১৫০ ও ২০০ টাকা (অনলাইনে প্রদেয়)

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদন শুরু: ১২ আগস্ট ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২টা

অফিসিয়াল আবেদন সাইট: cpadigital.gov.bd/jobs

নিয়োগকারী সংস্থা: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বন্দর ভবন, চট্টগ্রাম-৪১০০

আবেদনকারীর জাতীয়তা: বাংলাদেশি নাগরিক

ওয়েবসাইট: www.cpa.gov.bd

ক্যাটাগরি

১. সিনিয়র কনসালটেন্ট (সার্জারি)

পদ সংখ্যা: ০১

বেতন: ৩৫,৫০০–৬৭,০১০/- (গ্রেড-০৬)

শিক্ষাগত যোগ্যতা: (ক) সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম.বি.বি.এস ডিগ্রি যা বিএমডিসি কর্তৃক স্বীকৃত; এবং (খ) সংশ্লিষ্ট বিষয়ে এফ.সি.পি.এস/ এম.এস/ এম.সি.পি.এস/ সমমানের ডিগ্রি থাকতে হবে;

অভিজ্ঞতা: (গ) কোন স্বীকৃত হাসপাতাল/প্রতিষ্ঠানে চিকিৎসক হিসেবে ন্যূনপক্ষে ৭ (সাত) বৎসরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

২. সিনিয়র কনসালটেন্ট (গাইনি)

পদ সংখ্যা: ০১

বেতন: ৩৫,৫০০–৬৭,০১০/- (গ্রেড-০৬)

শিক্ষাগত যোগ্যতা: (ক) সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম.বি.বি.এস ডিগ্রি যা বিএমডিসি কর্তৃক স্বীকৃত; এবং (খ) সংশ্লিষ্ট বিষয়ে এফ.সি.পি.এস/ এম.এস/ ডিজিও/এম.সি.পি.এস/ সমমানের ডিগ্রি থাকতে হবে;

অভিজ্ঞতা: (গ) কোন স্বীকৃত হাসপাতাল/প্রতিষ্ঠানে চিকিৎসক হিসেবে ন্যূনপক্ষে ৭ (সাত) বৎসরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

৩. সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজী)

পদ সংখ্যা: ০১

বেতন: ৩৫,৫০০–৬৭,০১০/- (গ্রেড-০৬)

শিক্ষাগত যোগ্যতা: (ক) সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম.বি.বি.এস ডিগ্রিসহ যা বিএমডিসি কর্তৃক স্বীকৃত; এবং (খ) সংশ্লিষ্ট বিষয়ে এফ.সি.পি.এস/এম.ডি/ ডি-কার্ড/সমমানের ডিগ্রি থাকতে হবে;

অভিজ্ঞতা: (গ) কোন স্বীকৃত হাসপাতাল/ প্রতিষ্ঠানে চিকিৎসক হিসেবে ন্যূনপক্ষে ৭ (সাত) বৎসরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

৪. সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন)

পদ সংখ্যা: ০১

বেতন: ৩৫,৫০০–৬৭,০১০/- (গ্রেড-০৬)

শিক্ষাগত যোগ্যতা: (ক) সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম.বি.বি.এস ডিগ্রি যা বিএমডিসি কর্তৃক স্বীকৃত; এবং (খ) সংশ্লিষ্ট বিষয়ে এফ.সি.পি.এস/ এম.ডি/ এম.সি.পি.এস/ সমমানের ডিগ্রি থাকতে হবে;

অভিজ্ঞতা: (গ) কোন স্বীকৃত হাসপাতাল/ প্রতিষ্ঠানে চিকিৎসক হিসেবে ন্যূনপক্ষে ৭ (সাত) বৎসরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

৫. সিনিয়র কনসালটেন্ট (এননেস্থেশিয়া)

পদ সংখ্যা: ০১

বেতন: ৩৫,৫০০–৬৭,০১০/- (গ্রেড-০৬)

শিক্ষাগত যোগ্যতা: (ক) সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম.বি.বি.এস ডিগ্রি যা বিএমডিসি কর্তৃক স্বীকৃত; এবং (খ) সংশ্লিষ্ট বিষয়ে এফ.সি.পি.এস/ এম.ডি/ ডি.এ/ সমমানের ডিগ্রি থাকতে হবে;

অভিজ্ঞতা: (গ) কোন স্বীকৃত হাসপাতাল/ প্রতিষ্ঠানে চিকিৎসক হিসেবে ন্যূনপক্ষে ৭ (সাত) বৎসরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

৬. সিনিয়র কনসালটেন্ট (পেডিয়াট্রিক্স)

পদ সংখ্যা: ০১

বেতন: ৩৫,৫০০–৬৭,০১০/- (গ্রেড-০৬)

শিক্ষাগত যোগ্যতা: (ক) সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম.বি.বি.এস ডিগ্রি যা বিএমডিসি কর্তৃক স্বীকৃত; এবং (খ) সংশ্লিষ্ট বিষয়ে এফ.সি.পি.এস/ এম.ডি/ ডিসিএইচ/এম.সি.পি.এস/ সমমানের ডিগ্রি থাকতে হবে;

অভিজ্ঞতা: (গ) কোন স্বীকৃত হাসপাতাল/ প্রতিষ্ঠানে চিকিৎসক হিসেবে ন্যূনপক্ষে ৭(সাত) বৎসরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

৭. ডেন্টাল সার্জন

পদ সংখ্যা: ০১

বেতন: ২২,০০০–৫৩,০৬০/- (গ্রেড-০৯)

শিক্ষাগত যোগ্যতা: (ক) সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বি.ডি.এস ডিগ্রিসহ ০১ (এক) বছরের ইন-সার্ভিস প্রশিক্ষণ;

অভিজ্ঞতা: (খ) দাঁতের স্কেলিং, পলিশিং, রুট ক্যানেল, ক্যাপ ও ব্রিজ, নষ্ট দাঁত ফেলা ও কৃত্রিম দাঁত লাগানো, ইমপ্লান্ট, আঁকা বাঁকা ও উঁচু নিচু ফাঁকা দাঁত ঠিক করা, দুর্ঘটনায় ভেঙে যাওয়া দাঁত ও চোয়াল এবং মুখ চোয়ালের ছোট বড় শল্য চিকিৎসা ইত্যাদি কাজের বাস্তব অভিজ্ঞতা।

৮. সিনিয়র স্টাফ নার্স

পদ সংখ্যা: ১৫

বেতন: ১২,৫০০–৩০,২৩০/- (গ্রেড-১১)

শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং এ স্নাতক ডিগ্রী অথবা স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা-ইন-নার্সিং বা ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত।

৯. মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি)

পদ সংখ্যা: ০১

বেতন: ১২,৫০০–৩০,২৩০/- (গ্রেড-১১)

শিক্ষাগত যোগ্যতা: (ক) সরকার স্বীকৃত বোর্ড হতে এস.এস.সি/ সমমান পাশসহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ০৩ (তিন) বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন।

১০. মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল)

পদ সংখ্যা: ০১

বেতন: ১২,৫০০–৩০,২৩০/- (গ্রেড-১১)

শিক্ষাগত যোগ্যতা: (ক) সরকার স্বীকৃত বোর্ড হতে এস.এস.সি/ সমমান পাশসহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ০৩ (তিন) বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন।

১১. কার্ডিওগ্রাফার

পদ সংখ্যা: ০১

বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: (ক) সরকার স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/ সমমানের সার্টিফিকেট;

অভিজ্ঞতা: (খ) E.C.G সংক্রান্ত কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

এই চাকরিটা কাদের জন্য সুযোগ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিকিৎসাসেবা শাখায় কাজের পরিবেশ বেশ সমৃদ্ধ ও পেশাগত মানসম্পন্ন। নিচের বিষয়গুলোর সাথে আপনার ব্যাকগ্রাউন্ড মিললে এই সুযোগটি নিতে পারেন:

বিশেষজ্ঞ চিকিৎসক: পোস্টগ্রাজুয়েট ডিগ্রি ও ক্লিনিক্যাল অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকদের জন্য ৬ষ্ঠ গ্রেডে ক্যারিয়ার গড়ার পথ।

নার্সিং ও আইএইচটি গ্র্যাজুয়েট: নার্সিং বা হেলথ টেকনোলজিতে ডিপ্লোমা/বিএসসি সম্পন্ন প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে ‘সিনিয়র স্টাফ নার্স’ (১৫টি) পদে।

ইসিজি টেকনিশিয়ান: এইচএসসি পাসের পর E.C.G বিষয়ে ব্যবহারিক অভিজ্ঞতা থাকলে ১৬তম গ্রেডের কার্ডিওগ্রাফার পদে আবেদনের চমৎকার সুযোগ রয়েছে।

বেতনের ব্যাখ্যা: উল্লেখিত বেসিক স্কেলের পাশাপাশি সরকারি বিধি অনুসারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্দিষ্ট সুবিধাদি প্রাপ্ত হবেন, যা মোট প্রাপ্তি আরও বৃদ্ধি করে।

আবেদনের যোগ্যতা: বয়স, জেলা ও নাগরিকত্ব

আবেদন করার আগে অফিশিয়াল শর্তগুলো মনোযোগ দিয়ে মিলিয়ে নিন।

বয়সসীমা (১৪/০৯/২০২৬ তারিখ অনুযায়ী)

বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মনিবন্ধন সনদ বিবেচনা করা হবে। সঠিক বয়স হিসাবের জন্য বয়স ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।

১ থেকে ৬ নং পদ (সিনিয়র কনসালটেন্ট): প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৪৫ বছর হতে হবে।

৭ থেকে ১১ নং পদ: প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।

জেলা ও নাগরিকত্ব

বাংলাদেশের সকল জেলার যোগ্য নাগরিকগণ (নারী ও পুরুষ) পদগুলোতে আবেদন করার সুযোগ পাবেন।

আবেদন করবেন যেভাবে

শুরু করার আগে হাতের কাছে যা রাখবেন

আবেদন ফরম পূরণের মাঝপথে ছবি বা সনদ খুঁজতে গেলে সময় নষ্ট হয়। শুরুর আগেই এগুলো রেডি রাখুন:

শিক্ষাগত সনদের তথ্য: সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল ও সিজিপিএ

জাতীয় পরিচয়পত্র (NID): নম্বর ও তথ্য নির্ভুলভাবে দিতে হবে

রঙিন ছবি: ৩০০×৩ ৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB

স্বাক্ষরের ছবি: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB

অভিজ্ঞতা/মেডিকেল কাউন্সিল সনদের কপি: প্রযোজ্য পদের ক্ষেত্রে (বিএমডিসি/নার্সিং কাউন্সিল নিবন্ধন নম্বরসহ)

ধাপে ধাপে আবেদন করুন

১. cpadigital.gov.bd/jobs ওয়েবসাইটে প্রবেশ করুন।

২. Application Form-এ ক্লিক করে আপনার যোগ্যতানুযায়ী পছন্দের পদটি বেছে নিন।

৩. ফরমে ব্যক্তিগত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্য সঠিকভাবে দিন।

৪. নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।

৫. সব তথ্য ঠিক আছে কিনা আরেকবার ভালোভাবে দেখে নিয়ে ফরমটি Submit করুন।

৬. আবেদন শেষে ‘Pay Now’ অপশনে ক্লিক করে নির্ধারিত অনলাইন গেটওয়ে বা নিয়মানুযায়ী আবেদন ফি পরিশোধ করুন। 

এরপর আবেদন সম্পন্ন হবে। 

Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করুন। এটি পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড ও পরীক্ষার সময় অবশ্যই লাগবে।

বিশেষ দ্রষ্টব্য: আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ফি ও অন্যান্য সকল শর্ত অফিসিয়াল সার্কুলার অনুযায়ী প্রযোজ্য হবে। এই আর্টিকেলের কোনো তথ্যের সাথে অমিল থাকলে অফিসিয়াল সার্কুলারের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে।