কর অঞ্চল-২০, ঢাকায় বড় নিয়োগ 

বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২০, ঢাকা। রাজস্ব প্রশাসনের আওতাধীন এ কার্যালয়ে ৭টি ভিন্ন পদে মোট ৪৭ জন জনবল নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তুলে ধরা হলো। 

প্রতিষ্ঠানের নাম:    কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২০, ঢাকা

সংশ্লিষ্ট মন্ত্রণালয়:    অর্থ মন্ত্রণালয় (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ)

চাকরির ধরন: সরকারি চাকরি

নিয়োগের ধরন: অস্থায়ী

পদের ক্যাটাগরি: ৭টি

মোট শূন্যপদ: ৪৭ জন

কর্মস্থল: ঢাকা

আবেদনযোগ্য জেলা: কেবল ঢাকা জেলা (প্রকৃত স্থায়ী বাসিন্দা)

আবেদনকারীর লিঙ্গ: নারী ও পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি, এইচএসসি ও স্নাতক বা সমমান পাস

অভিজ্ঞতা: পদভেদে কম্পিউটার চালনা/ওয়ার্ড প্রসেসিং দক্ষতা

বয়সসীমা: ১৮-৩২ বছর (০১ আগস্ট, ২০২৬ অনুযায়ী)

বেতন গ্রেড: গ্রেড-১৩ থেকে গ্রেড-২০

আবেদন ফি: ৫৬ থেকে ১১২ টাকা (পদ ও কোটা অনুযায়ী)

আবেদন পদ্ধতি:  অনলাইন

আবেদন শুরু: ১৬ আগস্ট ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৪টা

অফিসিয়াল আবেদন সাইট: tax20.teletalk.com.bd

বিজ্ঞপ্তি প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ (অফিসিয়াল ওয়েবসাইট)

নিয়োগকারী সংস্থা: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২০, ঢাকা

আবেদনকারীর জাতীয়তা: বাংলাদেশি 

কর অঞ্চল-২০, ঢাকায় বড় নিয়োগ 

১. কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ০১টি

বেতন: ১১,০০০–২৬,৫৯০/- (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

২. ব্যক্তিগত সহকারী

পদ সংখ্যা: ০৩টি

বেতন: ১১,০০০–২৬,৫৯০/- (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

অভিজ্ঞতা: কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: সাঁটলিপি পরীক্ষায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ; এবং কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।

৩. প্রধান সহকারী

পদ সংখ্যা: ১০টি

বেতন: ১১,০০০–২৬,৫৯০/- (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

অভিজ্ঞতা: কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।

৪. উচ্চমান সহকারী

পদ সংখ্যা: ০৬টি

বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

অভিজ্ঞতা: কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।

৫. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ০৯টি

বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

অভিজ্ঞতা: কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: সাঁটলিপি পরীক্ষায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; এবং কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।

৬. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ০৯টি

বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অভিজ্ঞতা: কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।

৭. অফিস সহায়ক

পদ সংখ্যা: ০৯টি

বেতন: ৮,২৫০–২০,০১০/- (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

যাদের জন্য সুযোগ

ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা এবং এসএসসি, এইচএসসি বা স্নাতক পাস হতে হবে। 

কম্পিউটারে টাইপিং, ওয়ার্ড প্রসেসিং কিংবা সাঁটলিপিতে দক্ষতা এবং অফিসিয়াল কম্পিউটার কাজ পছন্দ করতে হবে। 

প্রধান সহকারী (১০টি পদ), সাঁট-মুদ্রাক্ষরিক (৯টি পদ), অফিস সহকারী (৯টি পদ) ও অফিস সহায়ক (৯টি পদ)-এ অপেক্ষাকৃত বেশি পদসংখ্যা থাকায় প্রতিযোগিতায় টিকতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনস্থ শৃঙ্খলিত পরিবেশে সরকারি স্থায়ী ক্যারিয়ার গড়তে ইচ্ছুক হতে হবে।

বেতনের ব্যাখ্যা: মূল স্কেলের সঙ্গে সরকারি চাকরির বিধি অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা যোগ হয়ে মাসিক মোট প্রাপ্ত বেতন আরও বৃদ্ধি পাবে।

বয়স, জেলা ও নাগরিকত্ব

অনলাইনে তথ্য পূরণের পূর্বে অফিশিয়াল বিজ্ঞপ্তির নিচের মৌলিক যোগ্যতার শর্তগুলো মিলিয়ে নিন:

বয়সসীমা

০১ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়; NID বা সনদপত্রের তথ্যই চূড়ান্ত। 

জেলা যোগ্যতা: বিজ্ঞপ্তির শর্তানুযায়ী কেবল ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দাগণই পদগুলোতে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।

নাগরিকত্ব

আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। পুরুষ ও নারী উভয় প্রার্থী সমানভাবে আবেদন করতে পারবেন।

আবেদন করবেন যেভাবে

শুরু করার আগে হাতের কাছে যা রাখবেন

আবেদন ফরম পূরণের মাঝপথে ছবি বা সনদ খুঁজতে গেলে সময় নষ্ট হয়। শুরুর আগেই এগুলো রেডি রাখুন:

শিক্ষাগত সনদের তথ্য: সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল

জাতীয় পরিচয়পত্র (NID): নম্বর ও তথ্য নির্ভুলভাবে দিতে হবে

রঙিন ছবি: ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB

স্বাক্ষরের ছবি: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB
অভিজ্ঞতা/কোটার সনদ: প্রযোজ্য ক্ষেত্রে আগেই সংগ্রহ করে রাখুন

এবার ধাপে ধাপে আবেদন করুন

১. tax20.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।

২. Application Form-এ ক্লিক করে আপনার পছন্দের পদটা বেছে নিন।

৩. টেলিটক প্রিমিয়াম মেম্বার হলে Yes, না হলে No দিয়ে পরের ধাপে যান।

৪. ফরমে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিন। একবার সাবমিট হয়ে গেলে বদলানো কঠিন, তাই তাড়াহুড়ো করবেন না।

৫. নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।

৬. সব ঠিক আছে কিনা আরেকবার দেখে Submit করুন।

✅ আবেদন সম্পন্ন!

Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন। এটা পরে অ্যাডমিট কার্ড আর পরীক্ষার সময় কাজে লাগবে, তাই হারাবেন না।

আবেদন ফি (পদ অনুযায়ী)

নিজের পদের গ্রেড অনুযায়ী নিচের তালিকা থেকে মোট ফি দেখে নিন। প্রতিটির মূল ফি ও সার্ভিস চার্জ আলাদা করে দেওয়া আছে।

১৩-১৬তম গ্রেড

মূল ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকা মোট ১১২ টাকা

১৭-২০তম গ্রেড

মূল ফি ৫০ এবং সার্ভিস চার্জ ০৬ টাকাসহ মোট ৫৬ টাকা

প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য সকল পদে ফি মাত্র ৫৬/- টাকা (মূল ৫০ + সার্ভিস চার্জ ০৬)।

SMS দিয়ে ফি জমা দেওয়ার নিয়ম

আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠাতে হবে। দেরি হলে আবেদনটাই বাতিল হয়ে যাবে।

১ম SMS
TAX20 User ID
পাঠান: 16222 • উদাহরণ: TAX20 ABCDEF

২য় SMS
TAX20 YES PIN
পাঠান: 16222 • উদাহরণ: TAX20 YES 12345678

ফি জমা সফল হলে

রিপ্লাইতে আপনার User ID ও Password চলে আসবে। এই দুটো জিনিস কোথাও লিখে রাখুন, প্রবেশপত্র ডাউনলোড করতে পরে এগুলোই লাগবে।
User ID বা Password ভুলে গেলে

Password পুনরুদ্ধার:
TAX20 HELP USER User ID

পাঠান: 16222

User ID পুনরুদ্ধার:
TAX20 HELP PIN PIN Number

পাঠান: 16222

যে ভুলগুলো এড়িয়ে চলবেন

ছবি বা স্বাক্ষরের সাইজ ভুল: নির্ধারিত পিক্সেল ও KB এর বাইরে গেলে ফরম আপলোডই নিবে না।
SMS দিতে দেরি: ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা না দিলে আবেদনটাই বাতিল হয়ে যায়।
নিজের টেলিটক সিম না থাকা: অন্য কারো টেলিটক প্রিপেইড সিম দিয়েও ফি দেওয়া যায়।
নাম-জন্মতারিখে ভুল: NID-র সাথে হুবহু না মিললে পরে জটিলতা তৈরি হতে পারে।
Applicant’s Copy না রাখা: প্রিন্ট কপি ছাড়াও মোবাইলে স্ক্রিনশট রাখুন।

বিশেষ দ্রষ্টব্য: আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ফি ও অন্যান্য সকল শর্ত অফিসিয়াল সার্কুলার অনুযায়ী প্রযোজ্য হবে। এই আর্টিকেলের কোনো তথ্যের সাথে অমিল থাকলে অফিসিয়াল সার্কুলারের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে।