বাংলাদেশ থেকে কর্মী নেবে ব্রুনাই

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনাইয়ের বিভিন্ন কোম্পানিতে ১৭২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। এসব পদে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদভেদে দৈনিক ২০ থেকে ২১ ব্রুনাই ডলার এবং মাসিক ৬০০ থেকে ১ হাজার ব্রুনাই ডলার পর্যন্ত বেতন দেওয়া হবে।

নিয়োগের আওতায় নাপিত, নির্মাণকর্মী, সাধারণ শ্রমিক, রাজমিস্ত্রি, ফোরম্যান, রড বাইন্ডার, কার্পেন্টার, টেইলার, এমব্রয়ডারার, নকশাকার, এসি টেকনিশিয়ান, পেইন্টার, প্লাম্বারসহ বিভিন্ন পদ রয়েছে।

পদ ও বেতন

কোম্পানি: N I Sdn Bhd

নাপিত ২ জন। মাসিক বেতন ৬০০ ব্রুনাই ডলার। শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত।

কোম্পানি: Al Jami Sdn Bhd

নির্মাণকর্মী ৫ জন। দৈনিক বেতন ২০ ব্রুনাই ডলার। শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক।

কোম্পানি: CJ Soon Contractor

নির্মাণশ্রমিক ১ জন। মাসিক বেতন ৬৫০ ব্রুনাই ডলার।

কোম্পানি: Saifuddin Sdn Bhd

সাধারণ শ্রমিক ৩৬ জন। দৈনিক বেতন ২০ ব্রুনাই ডলার।

কোম্পানি: Haba Co.

নির্মাণকর্মী ৫ জন। দৈনিক বেতন ২০ ব্রুনাই ডলার। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক।

কোম্পানি: SR Engineering and Bodywork Workshop Sdn Bhd

অটোমোটিভ পেইন্টার, অটোমোটিভ মেকানিক ও মোটরগাড়ির বিটার ৬ জন। মাসিক বেতন ৬৫০ ব্রুনাই ডলার।

কোম্পানি: Era Jaya Sdn Bhd

সাধারণ কর্মী ২০ জন এবং রাজমিস্ত্রি ২০ জন। উভয় পদের দৈনিক বেতন ২০ ব্রুনাই ডলার।

কোম্পানি: Norsaimah Contractor

ফোরম্যান ২ জন, রড বাইন্ডার ৮ জন, কার্পেন্টার ৫ জন, রাজমিস্ত্রি ৫ জন এবং সাধারণ কর্মী ১৫ জন। সব পদের দৈনিক বেতন ২০ ব্রুনাই ডলার। ফোরম্যান, রড বাইন্ডার, কার্পেন্টার, রাজমিস্ত্রি ও সাধারণ কর্মী পদের শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক।

কোম্পানি: Robin Ihsan Sdn Bhd

টেইলার ৩ জন, এমব্রয়ডারার ১ জন এবং নকশাকার ১ জন। প্রতিটি পদের দৈনিক বেতন ২০ ব্রুনাই ডলার। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক।

কোম্পানি: Alouddin Yusuf Sdn Bhd

এসি টেকনিশিয়ান ২ জন এবং সাধারণ শ্রমিক ৩ জন। উভয় পদের মাসিক বেতন ৬০০ ব্রুনাই ডলার। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক।

কোম্পানি: IRR Contractor

ফোরম্যান ১ জন। মাসিক বেতন ১ হাজার ব্রুনাই ডলার। এছাড়া সাধারণ শ্রমিক ১০ জন ও পেইন্টার ৩ জনের দৈনিক বেতন ২০ ব্রুনাই ডলার। প্লাম্বার ৩ জনের দৈনিক বেতন ২০ ব্রুনাই ডলার। কার্পেন্টার ৩ জন এবং রাজমিস্ত্রি ১০ জনের দৈনিক বেতন ২১ ব্রুনাই ডলার।

কোম্পানি: Farn Karya Cembering Enterprise

শ্রমিক ২ জন। দৈনিক বেতন ২০ ব্রুনাই ডলার।

চাকরির মেয়াদ ও সুযোগ-সুবিধা

নিয়োগ হবে দুই বছরের চুক্তিতে। চুক্তি নবায়নের সুযোগ থাকবে। দৈনিক কর্মঘণ্টা আট ঘণ্টা।

নিয়োগকর্তা কর্মীদের থাকা ও বিমানভাড়া বহন করবে। এ ছাড়া ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী চিকিৎসা, বিমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ১০০ টাকা।

আবেদন করা যাবে brms.boesl.gov.bd ওয়েবসাইটে। আবেদনের শেষ সময় ২৩ আগস্ট ২০২৬।

আবেদনের আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের যোগ্যতা ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিচে বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো...