৫ পদে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নওগাঁয় ৫টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে মোট ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। নারী-পুরুষ উভয় প্রার্থীই নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী পরিচালক, শিক্ষক (সংগীত), শিক্ষক (নৃত্য), অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর, স্নাতক, এইচএসসি ও এসএসসি পাস।

পদ ও বেতন

সহকারী পরিচালক: ১টি পদ। বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। গ্রেড-৯। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত যোগ্যতাসহ স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

শিক্ষক (সংগীত): ১টি পদ। বেতন ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। গ্রেড-১০। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

শিক্ষক (নৃত্য): ১টি পদ। বেতন ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। গ্রেড-১০। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১টি পদ। বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। গ্রেড-১৬। এ পদে এইচএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ এবং বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং গতি থাকতে হবে।

অফিস সহায়ক: ১টি পদ। বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। গ্রেড-২০। এসএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনকারীর বয়স ও জেলা 

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বাংলাদেশের সব জেলার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী মোট শূন্যপদের ৮০ শতাংশ স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের মধ্য থেকে পূরণ করা হবে।

আবেদন যেভাবে

এ নিয়োগে অনলাইনে আবেদন করার সুযোগ নেই। নির্ধারিত আবেদন ফরম ও প্রবেশপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ডাকযোগে অথবা সরাসরি নির্ধারিত ঠিকানায় আবেদন করতে হবে।

আবেদনপত্র যেভাবে লিখবেন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ এই প্রতিষ্ঠানে আবেদনের জন্য কোনো অনলাইন লিংক নেই। সার্কুলারের সাথে সংযুক্ত ‘নির্ধারিত আবেদন ফরম’ ও ‘প্রবেশপত্র’ প্রিন্ট করে নিজের হাতে স্পষ্ট অক্ষরে ফরম পূরণ করতে হবে। পরিচালক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নওগাঁ বরাবর আবেদনপত্র তৈরি করে জমা দিতে হবে। ফরমটি সঠিকভাবে পূরণের সময় নিম্নোক্ত তথ্যগুলো মনোযোগ দিয়ে লিখুন:

প্রার্থীর পূর্ণ নাম (বাংলা ও ইংরেজিতে বড় অক্ষরে)

পিতা ও মাতার নাম

বর্তমান ও স্থায়ী ঠিকানা, নিজ জেলা

জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর

১২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর নিখুঁত বয়স (বছর, মাস, দিন)

শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত (পরীক্ষা, বিষয়, প্রতিষ্ঠান, পাসের সন, বোর্ড/বিশ্ববিদ্যালয়, ফলাফল)

যে পদে আবেদন করছেন তার নাম ও বিজ্ঞপ্তি নম্বর

সচল মোবাইল নম্বর ও ই-মেইল (যদি থাকে)

ব্যাংক জমা স্লিপের বিবরণ (টাকার পরিমাণ, জমা স্লিপ নম্বর, ব্যাংক ও শাখার নাম এবং জমার তারিখ)

আবেদনপত্রের সাথে যা যা দিতে হবে

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর অধীনে সংযুক্ত সব কাগজপত্র অবশ্যই প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার দ্বারা সত্যায়িত হতে হবে এবং সত্যায়নকারী কর্মকর্তার নামযুক্ত সিলমোহর থাকতে হবে।

সদ্য তোলা পাসপোর্ট সাইজের মোট ৩ কপি রঙিন ছবি (১ কপি প্রবেশপত্রের সাথে আঠা দিয়ে লাগাতে হবে এবং বাকি ২ কপি ফরমের সাথে ক্লিপ/স্ট্যাপলার দিয়ে যুক্ত করতে হবে)।

বোর্ড/বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদ ও প্রশিক্ষণ সংক্রান্ত সনদপত্রের সত্যায়িত কপি।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/পৌর প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত মূল চারিত্রিক সনদপত্র।

ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে ফি জমার মূল স্লিপ।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সনদপত্র।

স্বহস্তে পূরণকৃত প্রবেশপত্রের অংশ (যা সার্কুলারের সাথে সংযুক্ত আছে)।

অভিজ্ঞতা সনদপত্র (যদি থাকে)।

খামের উপর যা লিখবেন ও পাঠানোর ঠিকানা

আবেদনপত্রের প্রেরক খামের উপরিভাগে পদের নাম এবং খামের বাম পাশে আপনার পূর্ণ নাম, মোবাইল নম্বর ও ঠিকানা স্পষ্টভাবে লিখবেন।

আবেদনপত্র পৌঁছানোর ঠিকানা: জেলা প্রশাসক, নওগাঁ এর কার্যালয় (আবেদন পাঠাবেন পরিচালক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নওগাঁ বরাবর)।

সরাসরি কার্যালয়ে গিয়ে কিংবা রেজিস্ট্রি ডাকযোগে এমনভাবে আবেদন পাঠান যেন বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে (অর্থাৎ ১১ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে) অফিস চলাকালীন সময়ে তা পৌঁছায়।

নির্ধারিত তারিখের পর সরাসরি বা ডাকযোগে প্রেরিত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই ডাকযোগের সময় বিবেচনায় নিয়ে ২-৩ দিন আগেই আবেদন সম্পন্ন করুন।

আবেদন ফি

১ থেকে ৩ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা, ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫০ টাকা। নির্ধারিত ফি সোনালী ব্যাংক পিএলসি, পত্নীতলা শাখা, নওগাঁয় ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।

প্রার্থীদের আবেদনপত্র পূরণ ও কাগজপত্র সংযুক্ত করার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। ভুল তথ্য, অসম্পূর্ণ আবেদন বা নির্ধারিত সময়ের পর আবেদন পৌঁছালে তা বাতিল হতে পারে।

আগ্রহী প্রার্থীদের তাই শেষ সময়ের অপেক্ষা না করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি ও আবেদন ফরম দেখুন...