বেপজায় ২০ পদে নিয়োগ

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীন চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাঁচটি ভিন্ন ক্যাটাগরির পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। অস্টম শ্রেণি পাস থেকে এমবিবিএস ডিগ্রিধারী প্রার্থীরা যোগ্যতা অনুযায়ী এসব পদে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তিটি ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করে ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি বা হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনপত্র আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ঠিকানায় পৌঁছাতে হবে।

এক নজরে নিয়োগ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)
নিয়োগকারী প্রতিষ্ঠান: চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল, বেপজা
পদের ক্যাটাগরি: ৫টি
মোট পদ: ২০টি
কর্মস্থল: চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল, চট্টগ্রাম
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি, এইচএসসি, ডিপ্লোমা ও এমবিবিএস
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
আবেদনযোগ্য জেলা: বাংলাদেশের সব জেলা
আবেদনকারীর লিঙ্গ: নারী ও পুরুষ
আবেদন পদ্ধতি: ডাকযোগে
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন ফি: ৫০, ১৫০ ও ২০০ টাকা
বিজ্ঞপ্তি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬

কোন পদে কত নিয়োগ

১. মেডিকেল অফিসার

পদসংখ্যা: ৭ জন
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রিধারী এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনপ্রাপ্ত প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন।

২. মেডিকেল অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৪ জন
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৩. অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনোলজিস্ট (প্যাথলজি)

পদসংখ্যা: ২ জন
ডিপ্লোমাধারীদের জন্য বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা এবং এইচএসসি পাস প্রার্থীদের জন্য ৯,৩০০-২২,৪৯০ টাকা।
সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ল্যাব) অথবা এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এইচএসসি পাস প্রার্থীদের সুপ্রতিষ্ঠিত ডায়াগনস্টিক ল্যাবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট

পদসংখ্যা: ১ জন
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফার্মেসিতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৫. ক্লিনার

পদসংখ্যা: ৬ জন
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
এ পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অস্টম শ্রেণি পাস।

বয়স ও নাগরিকত্ব

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশের সব জেলার নারী-পুরুষ প্রার্থীরা যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

যেভাবে আবেদন করতে হবে

বিজ্ঞপ্তিতে নির্ধারিত চাকরির আবেদন ফরম বেপজার ওয়েবসাইট থেকে সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফি বাবদ পে-অর্ডারের মূল কপি সংযুক্ত করে আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

চিফ মেডিক্যাল অফিসার, চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম ইপিজেড।

আবেদনপত্রের খামের ওপর আবেদন করা পদের নাম ও নিজ জেলা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আবেদনপত্র অবশ্যই ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্ধারিত ঠিকানায় পৌঁছাতে হবে।

সরাসরি বা হাতে আবেদনপত্র গ্রহণ করা হবে না। তাই ডাক বিভাগের সময় বিবেচনায় নিয়ে শেষ তারিখের আগেই আবেদনপত্র পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের সঙ্গে যেসব কাগজ দিতে হবে

আবেদনপত্রের সঙ্গে ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। এর মধ্যে রয়েছে—

সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র;
সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
চারিত্রিক সনদপত্র;
জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি;
প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি;
আবেদন ফি বাবদ পে-অর্ডারের মূল কপি।

আবেদন ফি কত

পদভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। ফি ‘CEPZ Medical Centre Trustee Board’-এর অনুকূলে পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।

মেডিকেল অফিসার: ২০০ টাকা; মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনোলজিস্ট ও অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট: ১৫০ টাকা; ক্লিনার: ৫০ টাকা

আবেদন ফি অফেরতযোগ্য।

যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

আবেদন করার সময় প্রার্থীদের কয়েকটি বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। নির্ধারিত আবেদন ফরম ব্যবহার, সঠিক পদ ও জেলার নাম খামের ওপর লেখা, প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করা এবং সঠিক পরিমাণের পে-অর্ডার সংযুক্ত করা জরুরি।

এ ছাড়া সরাসরি বা হাতে আবেদন জমা দেওয়ার চেষ্টা করা যাবে না। আবেদন কেবল ডাকযোগে পাঠাতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তা কর্তৃপক্ষের হাতে পৌঁছাতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা সব শর্ত পূরণ করে যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য বলা হয়েছে।