নগদে নিয়োগ, সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ

‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। এমআইএস বিভাগে এ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। 
 
পদের নাম ও সংখ্যা

নগদ লিমিটেডের এমআইএস (কাস্টমার ডেমোগ্রাফি অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট) বিভাগে এক্সিকিউটিভ পদে একজন জনবল নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট পদে আবেদন করতে কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

বেতন ও অন্যান্য সুবিধা

নগদে নিয়োগ পাওয়া এক্সিকিউটিভ পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া নির্বাচিত প্রার্থীরা ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুই দিন ছুটি, মোবাইল বিল ভাতা, স্বাস্থ্যবিমা, উৎসব বোনাস এবং প্রতিবছর ইনক্রিমেন্টের সুবিধা পাবেন।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬।