নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩টি ক্যাটাগরির পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। রাজস্ব খাতভুক্ত অস্থায়ী শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সব জেলার যোগ্য প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায়।
৩ পদে ৩৫ জন নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে পাঁচজন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১২ জন এবং অফিস সহায়ক পদে ১৮ জন নিয়োগ দেওয়া হবে।
স্নাতক পাসে যে পদে আবেদন
সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ এবং সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরে নির্ধারিত গতি থাকতে হবে। বাংলা মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ লেখার গতি প্রয়োজন। সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে। এ পদের বেতন স্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা, যা ১৩তম গ্রেডের।
এইচএসসি পাসে ১২ পদ
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১২ জন নেওয়া হবে। এ পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে। বেতন স্কেল ২১ হাজার ৭০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা, যা ১৬তম গ্রেডের।
এসএসসি পাসে অফিস সহায়ক
অফিস সহায়ক পদে ১৮ জন নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পদের বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা, যা ২০তম গ্রেডের।
বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর
আবেদনকারীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য। বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের সব জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে mos.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা।
আবেদন ফি
প্রথম ও দ্বিতীয় নম্বর পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। এর সঙ্গে ১২ টাকা সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা দিতে হবে। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে মূল আবেদন ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
যেভাবে আবেদন
প্রথমে mos.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত পদ নির্বাচন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর ব্যক্তিগত, শিক্ষাগত ও অন্যান্য তথ্য সঠিকভাবে দিতে হবে। এরপর বিজ্ঞপ্তিতে নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করতে হবে।
আবেদন ফরম সাবমিট করার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে নির্ধারিত পদ্ধতিতে এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন সম্পন্ন হবে না।
পরীক্ষার বিষয়ে নির্দেশনা
নিয়োগ প্রক্রিয়ায় লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার-সংশ্লিষ্ট পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হতে পারে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো ধরনের টিএ/ডিএ দেওয়া হবে না।
এক নজরে
প্রতিষ্ঠান: নৌপরিবহন মন্ত্রণালয়
পদ: ৩টি
মোট নিয়োগ: ৩৫ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি, এইচএসসি ও স্নাতক
বয়স: ১৮–৩২ বছর
জেলা: সব জেলার প্রার্থী
আবেদন শুরু: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ২৭ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদন ওয়েবসাইট: mos.teletalk.com.bd
বিজ্ঞপ্তিটি দেখুন