বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ব্রুনেইয়ে ২৭৯ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।
যেসব প্রতিষ্ঠানে নিয়োগ
ব্রুনেইয়ের সিওয়াই কনস্ট্রাকশনে একজন নির্মাণশ্রমিক নিয়োগ দেওয়া হবে। এ পদের মাসিক বেতন ৬০০ ব্রুনেই ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭ হাজার ৮৬৬ টাকা।
লেম্যান এন্টারপ্রাইজে একজন এসি টেকনিশিয়ান নেওয়া হবে। এ পদের মাসিক বেতন ৬০০ ব্রুনেই ডলার বা প্রায় ৫৭ হাজার ৮৬৬ টাকা।
হেলিফ অ্যাকুয়াকালচার এসডিএন বিএইচডিতে একজন খামারশ্রমিক নেওয়া হবে। এ পদের দৈনিক মজুরি ২০ ব্রুনেই ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৯২৯ টাকা।
সেরিকাট নর আওয়ান এসডিএন বিএইচডিতে বিভিন্ন পদে মোট ২২২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে নির্মাণশ্রমিক পদে ১৮০ জন, নির্মাণশ্রমিক পদে আরও ৫ জন, প্লাম্বার ৫ জন, রাজমিস্ত্রি ২ জন, ফোরম্যান ৩ জন, ড্রাফটম্যান ৫ জন, ওয়েল্ডার ৫ জন, ইলেকট্রিশিয়ান ৫ জন, কাঠমিস্ত্রি ৫ জন, ড্রাইভার ক্লাস ৩ পদে ৩ জন, ট্রাক ড্রাইভার ৩ জন, ভারী যানবাহনচালক ৩ জন, সুপারভাইজার ১ জন, অপারেটর ১ জন এবং টেকনিশিয়ান ১ জন নেওয়া হবে।
এ প্রতিষ্ঠানের অধিকাংশ পদের দৈনিক মজুরি ২০ ব্রুনেই ডলার বা প্রায় ১ হাজার ৯২৯ টাকা। তবে অপারেটর ও টেকনিশিয়ান পদের দৈনিক মজুরি ২১ ব্রুনেই ডলার, যা প্রায় ২ হাজার ২৫ টাকা।
আরও যেসব পদে চাকরি
সেজানেস কন্ট্রাক্টর এসডিএন বিএইচডিতে নির্মাণকর্মী পদে ২০ জন, শ্রমিক পদে ৪ জন এবং গ্রাস কাটার পদে ৫ জন নেওয়া হবে। এসব পদের দৈনিক মজুরি ২০ ব্রুনেই ডলার বা প্রায় ১ হাজার ৯২৯ টাকা।
বিএমএম এসডিএন বিএইচডিতে সাধারণ শ্রমিক পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের দৈনিক মজুরি ২০ ব্রুনেই ডলার বা প্রায় ১ হাজার ৯২৯ টাকা।
এবিডি এসডিএন বিএইচডিতে ইলেকট্রিশিয়ান পদে ৩ জন এবং ফোরম্যান পদে ২ জন নেওয়া হবে। উভয় পদের দৈনিক মজুরি ২২ ব্রুনেই ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ১২২ টাকা।
আলওয়ালি এসডিএন বিএইচডিতে শ্রমিক পদে ৫ জন নেওয়া হবে। এ পদের মাসিক বেতন ৬০০ ব্রুনেই ডলার বা প্রায় ৫৭ হাজার ৮৬৬ টাকা।
এ ছাড়া এমডি রাফি কনস্ট্রাকশনে হেভি যানবাহন ড্রাইভার পদে ৪ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের দৈনিক মজুরি ২০ ব্রুনেই ডলার বা প্রায় ১ হাজার ৯২৯ টাকা।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য ২০০ টাকা ফি দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।
সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ
নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, ভ্যাট রেজিস্ট্রেশন ফি ও আনুষঙ্গিক ব্যয় বাবদ দক্ষ কর্মীদের ৫৬ হাজার ৩৫০ টাকা এবং আধা দক্ষ/অদক্ষ কর্মীদের ৪৪ হাজার ৮৫০ টাকা দিতে হবে।
এ অর্থ ‘বোয়েসেল, ঢাকা’ নামে সোনালী ব্যাংকের মগবাজার শাখায় পে-অর্ডারের মাধ্যমে জমা দিয়ে পে-অর্ডারের মূল কপি বোয়েসেলে জমা দিতে হবে।
যেসব সুবিধা পাওয়া যাবে
নিয়োগপ্রাপ্ত কর্মীদের থাকা ও খাওয়ার খরচ কোম্পানি বহন করবে। বিমানভাড়াও নিয়োগকর্তা বহন করবে। এ ছাড়া মেডিক্যাল, বিমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা ব্রুনেইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
নিয়োগের মেয়াদ ও কর্মঘণ্টা
নিয়োগপ্রাপ্তদের দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে। চুক্তির মেয়াদ নবায়নযোগ্য। কর্মীদের দৈনিক ৮ ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে।
আগ্রহী প্রার্থীরা আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বোয়েসেলের নির্ধারিত ওয়েবসাইটে দেখতে পারবেন।
এ বিষয়ে আরও জানতে এই লিঙ্কে ক্লিক করুন