১০০ পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, আবেদন ১৯ অক্টোবর পর্যন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩৯টি ক্যাটাগরির পদে মোট ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিটি ২৩ সেপ্টেম্বর জারি করা হয় এবং ২৪ সেপ্টেম্বর প্রকাশিত হয়।

যেসব পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী কম্পট্রোলার পদে দুজন, সহকারী প্রকৌশলী (সিভিল), সেকশন অফিসার, সহকারী উদ্যানতত্ত্ববিদ, কালচারাল অফিসার, সায়েন্টিফিক অফিসার, প্রশাসনিক অফিসারসহ বিভিন্ন পদে জনবল নেওয়া হবে।

এ ছাড়া ফিজিওথেরাপিস্ট পদে দুজন, মেডিক্যাল অফিসার পদে দুজন, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে দুজন এবং ল্যাবরেটরি সহকারী পদে চারজন নিয়োগ দেওয়া হবে। উচ্চমান সহকারী পদে তিনজন, ল্যাব টেকনিশিয়ান (প্যাথলজি) পদে একজন, ক্যাটালগার পদে দুজন, গ্রন্থাগার সহকারী পদে একজন এবং ড্রাইভার (হেভি) পদে দুজন নেওয়া হবে।

অফিস সহকারী-কাম-কম্পিউটার টাইপিস্ট পদে ১৪ জন, ল্যাব অ্যাটেনডেন্ট পদে ছয়জন, প্লাম্বার মিস্ত্রি, বুক সর্টার ও বাবুর্চি পদে একজন করে এবং লিফটম্যান পদে পাঁচজন নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া বৈদ্যুতিক হেলপার, বৈদ্যুতিক লাইনম্যান হেলপার ও মেকানিক হেলপার পদে একজন করে, অফিস সহায়ক পদে ১১ জন, অফিস সহায়ক-কাম-বাবুর্চি পদে দুজন, প্লাম্বার হেলপার ও বাস হেলপার পদে দুজন করে নিয়োগ দেওয়া হবে। বাস ক্লিনার পদে তিনজন, মালী পদে পাঁচজন এবং মাঠ সহকারী পদে একজন নেওয়া হবে।

ওয়েল্ডিং হেলপার ও রাজমিস্ত্রি হেলপার পদে একজন করে, সুইপার পদে তিনজন, হল অ্যাটেনডেন্ট ও ক্যাশ কাউন্টার রক্ষক পদে একজন করে এবং ডাইনিং অ্যাটেনডেন্ট পদে আটজন নিয়োগের তথ্য রয়েছে।

গ্রেড ও বেতন

পদভেদে জাতীয় বেতন স্কেলের ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডে এসব জনবল নিয়োগ দেওয়া হবে। সহকারী কম্পট্রোলার পদটি ৬ষ্ঠ গ্রেডের। সহকারী প্রকৌশলী, ফিজিওথেরাপিস্ট, সেকশন অফিসার, সহকারী উদ্যানতত্ত্ববিদ, কালচারাল অফিসার, সায়েন্টিফিক অফিসার ও মেডিক্যাল অফিসার পদগুলো ৯ম গ্রেডের।

প্রশাসনিক অফিসার ও উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদ ১০ম গ্রেডের। ল্যাবরেটরি সহকারী ১২তম, উচ্চমান সহকারী, ল্যাব টেকনিশিয়ান (প্যাথলজি), ক্যাটালগার ও গ্রন্থাগার সহকারী ১৩তম গ্রেডের। ড্রাইভার (হেভি) ১৫তম, অফিস সহকারী-কাম-কম্পিউটার টাইপিস্ট ১৬তম, ল্যাব অ্যাটেনডেন্ট, প্লাম্বার মিস্ত্রি ও বুক সর্টার ১৭তম এবং বাবুর্চি ১৮তম গ্রেডের। অন্যান্য কয়েকটি পদ ১৯তম ও ২০তম গ্রেডের।

আবেদন করবেন যেভাবে

আবেদন শুরু হবে ২৫ সেপ্টেম্বর ২০২৬। আবেদন করা যাবে ১৮ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্রের হার্ডকপি জমা দেওয়ার শেষ সময় ১৯ অক্টোবর ২০২৬।

আগ্রহী প্রার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট https://www.juniv.edu/ -এর নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে হবে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত আলাদা। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও শর্ত ভালোভাবে দেখে নিতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের যোগ্য নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয় সাভার, ঢাকা-১৩৪২।