বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ পদে নিয়োগ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে। প্রকাশিত বিজ্ঞপ্তিবে বলা হয়েছে ৯ থেকে ১৫ গ্রেডের পাঁচ ধরনের পদে মোট ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ২২ অক্টোবর, ২০২৬ বিকাল ৪টার মধ্যে আবেদন করতে বলা হয়েছে। 

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে তিনজন নিয়োগ দেওয়া হবে। এ পদটি নবম গ্রেডের। বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

স্টোর অফিসার পদে একজন নিয়োগ দেওয়া হবে। এ পদটি দশম গ্রেডের এবং বেতন স্কেল ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

এস্টিমেটর/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে তিনজন নেওয়া হবে। এটিও দশম গ্রেডের পদ। এ পদের বেতন স্কেল ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে একজন নিয়োগ দেওয়া হবে। এ পদটি ১৪তম গ্রেডের। বেতন স্কেল ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।

এ ছাড়া ড্রাফটসম্যান পদে একজন নিয়োগ দেওয়া হবে। এটি ১৫তম গ্রেডের পদ। এ পদের বেতন স্কেল ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা।

বয়সসীমা

আবেদনকারীদের বয়স ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা পূরণকারী প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন।

আবেদন ফি

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), স্টোর অফিসার এবং এস্টিমেটর/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার—এই তিনটি পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা।

অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ও ড্রাফটসম্যান পদে আবেদন ফি ১১২ টাকা। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের আবেদন ফি ৫৬ টাকা।

যেভাবে আবেদন

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে https://bba.teletalk.com.bd/ গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা ভালোভাবে পড়ে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখতে হবে।

আবেদনের সময়সীমা

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এসব পদে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হবে ২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯টায়। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২২ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। নিয়োগের পদ, যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে