চার পদে জনবল নিচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন

চারটি পদে জনবল নিয়োগ দবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ)। প্রতিষ্ঠানটির ‘গ্রিন’ প্রকল্পের আওতায় চুক্তিভিত্তিক এসব পদে নিয়োগ দেওয়া হবে। পদভেদে মাসিক বেতন সর্বোচ্চ ২ লাখ ৩০ হাজার টাকা। আগ্রহী প্রার্থীদের আগামী ৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। 

কোন পদে কত বেতন

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ফুড সিস্টেম সেক্টর ম্যানেজার (হর্টিকালচার) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের মাসিক বেতন ২ লাখ ৩০ হাজার টাকা।

কমিউনিকেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পদে নিয়োগ পাবেন একজন। এ পদের মাসিক বেতন ২ লাখ টাকা।

অন্যদিকে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস) পদে একজন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এম অ্যান্ড ই-ডাটা ম্যানেজমেন্ট) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। উভয় পদের মাসিক বেতন ১ লাখ ৬০ হাজার টাকা।

চাকরির মেয়াদ

প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। তবে কর্মদক্ষতা ও কাজের মূল্যায়নের ভিত্তিতে চুক্তির মেয়াদ নবায়ন করা হতে পারে।

আবেদনের নিয়ম

পদগুলোর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে পিকেএসএফের অফিশিয়াল ওয়েবসাইট https://www.pksf.org.bd/ দেখতে হবে।

আগ্রহী প্রার্থীদের ৭ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও নিয়োগের শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন।