বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অধীন ৯ম থেকে ২০তম গ্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চার ক্যাটাগরির পদে মোট ৮৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ৪ জানুয়ারি ২০২৭ বিকেল ৪টা পর্যন্ত।
কোন পদে কত নিয়োগ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী পরিচালক (প্রশাসন) পদে ৩০ জন নিয়োগ দেওয়া হবে। এ পদটি নবম গ্রেডের। বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।
ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে সবচেয়ে বেশি ৪৬৮ জন নিয়োগ দেওয়া হবে। ১৬তম গ্রেডের এ পদের বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।
এ ছাড়া হিসাব করণিক পদে ৯৭ জন এবং অফিস সহায়ক পদে ২৮৪ জন নিয়োগ দেওয়া হবে। হিসাব করণিক পদটি ১৬তম গ্রেডের। এ পদের বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা। অন্যদিকে অফিস সহায়ক পদটি ২০তম গ্রেডের। এ পদের বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ওয়েবসাইটের ঠিকানা jobs.bwdb.gov.bd।
আবেদন ফি
সহকারী পরিচালক (প্রশাসন) পদের জন্য আবেদন ফি ২০০ টাকা। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও হিসাব করণিক পদের জন্য ১০০ টাকা করে এবং অফিস সহায়ক পদের জন্য ৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন শুরু হবে ৩ ডিসেম্বর ২০২৬ সকাল ৯টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৪ জানুয়ারি ২০২৭ বিকেল ৪টা।
পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অভিজ্ঞতা ও আবেদনের অন্যান্য শর্ত জানতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তি দেখতে হবে।
বিস্তারিত দেখুন এখানে