৫৯ জনকে নিয়োগ দেবে ঢাকা কর অঞ্চল-২৪

ঢাকা কর অঞ্চল-২৪–এর অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ছয় ক্যাটাগরির পদে মোট ৫৯ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ ডিসেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ২১ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত।

কোন পদে কত নিয়োগ

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যক্তিগত সহকারী পদে দুজন এবং প্রধান সহকারী পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া উচ্চমান সহকারী পদে ১৩ জন, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে ১০ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৪ জন এবং অফিস সহায়ক পদে ১০ জন নেওয়া হবে।

বেতন ও গ্রেড

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যক্তিগত সহকারী ও প্রধান সহকারী পদ দুটি ১৩তম গ্রেডের। এ দুই পদের বেতন স্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা।

উচ্চমান সহকারী এবং সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদ ১৪তম গ্রেডের। এ দুই পদের বেতন স্কেল ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা।

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটি ১৬তম গ্রেডের। এ পদের বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা। অন্যদিকে অফিস সহায়ক পদটি ২০তম গ্রেডের। এ পদের বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।

আবেদনকারীর বয়সসীমা

আগ্রহী প্রার্থীদের বয়স ১ নভেম্বর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য tax24.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে।

প্রথম পাঁচটি পদের জন্য আবেদন ফি ১১২ টাকা। অফিস সহায়ক পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হবে ১ ডিসেম্বর ২০২৬ সকাল ৯টায়। আবেদন করার শেষ সময় ২১ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টা।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা কর অঞ্চল-২৪-এর ওয়েবসাইটে (taxeszone24dhaka.gov.bd) পাওয়া যাবে।