সমাজকল্যাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে সাত ক্যাটাগরিতে ৩৩ জন নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে এসএসসি, এইচএসসি ও স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে আগামী ৩০ নভেম্বর সকাল ১০টায়। আবেদন করা যাবে ২০ ডিসেম্বর ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত।
কোন পদে কতজন নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে চারজন, কম্পিউটার অপারেটর পদে দুজন এবং ক্যাশিয়ার পদে একজন নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পাঁচজন, হিসাব কোষের জন্য সংরক্ষিত একই পদে একজন, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে একজন এবং অফিস সহায়ক পদে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বেতন
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এ পদটি ১৩তম গ্রেডের। বেতন স্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা।
কম্পিউটার অপারেটর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ পদে দুজন নেওয়া হবে। বেতন ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা।
ক্যাশিয়ার: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। পদটি ১৪তম গ্রেডের। বেতন স্কেল ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: এই পদে সাধারণ পাঁচজন এবং হিসাব কোষের জন্য সংরক্ষিত একটি পদ রয়েছে। উভয় পদের জন্য এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। পদ দুটি ১৬তম গ্রেডের। বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: এইচএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ লেখার গতি থাকতে হবে। পদটি ১৬তম গ্রেডের। বেতন ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।
অফিস সহায়ক: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পদে ১৯ জন নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ২০তম গ্রেডে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।
বয়সসীমা কত
১ ডিসেম্বর ২০২৬ তারিখে সব পদের প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি কত
১ থেকে ৬ নম্বর ক্রমিকের পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। অফিস সহায়ক পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব গ্রেডের পদের জন্য আবেদন ফি ও সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফরম সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (msw.teletalk.com.bd) প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ও ফি জমা দেওয়া শুরু হবে ৩০ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। শেষ সময় ২০ ডিসেম্বর বিকেল ৫টা।
পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.msw.gov.bd) এবং টেলিটকের জব পোর্টালে (alljobs.teletalk.com.bd) পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একই দিন ও একই সময়ে একাধিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় একাধিক পদে আবেদন করতে প্রার্থীদের নিরুৎসাহিত করা হয়েছে।