দিল্লিতে ইন্ডিগো’র পাঁচটি বিমান গ্রাউন্ডেড

VT-ITK_Indigo_Airbus_A320neo_VOBL_DSC_1615_1920px-660x330ভারতীয় বাজেট এয়ারলাইন্স ইন্ডিগো’র পাঁচটি এয়ারবাস ৩২০নিও এখন দিল্লিতে গ্রাউন্ডেড রয়েছে। এক বিবৃতিতে আকাশসেবা সংস্থাটি বলেছে, ‘প্রাট অ্যান্ড হুইটনির (পিডব্লিউ) কাছ থেকে অতিরিক্ত ইঞ্জিন পেতে আমরা অপেক্ষা করছি। সেগুলো পেলে আগস্টের মাঝামাঝি এসব বিমান মেরামতের জন্য পাঠানো হবে।’

২০১৬ সালের ফেব্রুয়ারিতে এয়ারবাস ৩২০নিও এয়ারক্রাফট চালুর পর থেকেই ইঞ্জিন নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে ইন্ডিগো। ইঞ্জিনে ত্রুটির কারণে গত মার্চে ভারতের দুই আকাশসেবা সংস্থা ইন্ডিগো ও গোএয়ারের ১১টি উড়োজাহাজকে গ্রাউন্ডেড করে দেশটির সিভিল এভিয়েশন। ইঞ্জিন কাজ না করায় এ দুটি এয়ারলাইনের কয়েকটি ফ্লাইট বাতিল হয়।

২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিগো। বাংলাদেশে আগামী ১ আগস্ট থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে এয়ারলাইন্সটি। সপ্তাহে ঢাকা-কলকাতা রুটে সাতটি ফ্লাইট চলবে তাদের। গত ২৪ জুলাই ঢাকার একটি পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

ব্যবসায়ী ও ভ্রমণকারীদের কথা ভেবে প্রতিদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে ইন্ডিগো’র ফ্লাইট। প্রমোশনাল অফার হিসেবে ওয়ানওয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯১৮ টাকা। রিটার্ন টিকিটের মূল্য ৭ হাজার ৮৫ টাকা।

সূত্র: ইকোনমিক টাইমস