জানা গেছে, ১ আগস্ট সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে তিনটি বিমান ক্রয়ের চুক্তি হবে। সেখানে থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ড্যাশ-৮ বিমান দিয়ে আমরা অভ্যন্তরীণ রুটগুলোতে ফ্লাইট পরিচালনা করি। আমাদের বিমানবহরে ৭০ থেকে ৮০ আসনের তিনটি ড্যাশ৮-কিউ৪০০এনজি যুক্ত হলে অভ্যন্তরীণ রুটে যাত্রীসেবার মান বাড়বে আশা রাখি।’
সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় পর্যায়ে (জিটুজি) সরাসরি ক্রয় চুক্তির মাধ্যমে বিমান তিনটি কেনা হবে। এ লক্ষ্যে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ বিমান।
২০১৭ সালের ডিসেম্বরে অর্থনৈতিক বিষয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা অনুমোদন দেওয়া হয়।