কক্সবাজারে যেতে ইঞ্জিন কভার খুলে পড়লো নভোএয়ারের

নভোএয়ারের কভার খুলে পড়া ইঞ্জিন (গোলচিহ্নিত জায়গা)ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার সময় নভোএয়ারের এটিআর ৭২-৫০০ মডেলের একটি উড়োজাহাজের ইঞ্জিন কভার খুলে পড়েছে। রবিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। কক্সবাজার বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তবে কক্সবাজার বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে আকাশযানটি। ইঞ্জিনের কভার খুলে পড়লেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক কে এম সাইদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নভোএয়ারের বিমানটি রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে নিরাপদে অবতরণ করেছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’