যেভাবে সস্তায় ফ্লাইটের টিকিট বুকিং দেবেন

Saturdayআকাশপথে যাতায়াত করলে সময় বাঁচে। তবে বিমানযাত্রা অন্যান্য যানবাহনের চেয়ে তুলনামূলকভাবে কিছুটা ব্যয়বহুল। যদিও এয়ার টিকিট বুকিয়ের সময় কিছু কৌশল অবলম্বন করলে টাকা বাঁচানো যায়। এক্ষেত্রে সপ্তাহের নির্দিষ্ট দিনে ফ্লাইটের টিকিট বুকিং দেওয়ার উপযুক্ত সময়।

এছাড়া সকাল ও সন্ধ্যার ফ্লাইটের ক্ষেত্রে টিকিটের দাম ওঠানামা করে। কখনও কখনও রিটার্ন টিকিটের পরিবর্তে সিঙ্গেল টিকিট কিনলেও খরচ কমে। জেনে নিন সস্তায় ফ্লাইটের টিকিট বুকিং দেওয়ার কিছু কৌশল। 

2* সস্তায় ফ্লাইট টিকিট খুঁজতে সবার আগে নিশ্চিত হয়ে নিন, আপনার মোবাইল কিংবা ল্যাপটপ-কম্পিউটারের ব্রাউজার প্রাইভেট করা আছে কিনা।

cheapest flights* বেড়ানোর সময় বড়সড় অঙ্কের টাকা বাঁচাতে প্রতিটি ফ্লাইটের টিকিট কমপক্ষে ৬০ দিন আগে বুকিং দিন।

Evening* আকাশপথে ভ্রমণের জন্য সাধারণত শনিবার সবচেয়ে ব্যয়বহুল।

Tuesday* বিমান ভ্রমণের জন্য সপ্তাহের সাতদিনের মধ্যে মঙ্গলবার হলো সবচেয়ে সস্তা দিন। অন্যান্য দিনের চেয়ে মঙ্গলবার গড়ে ১০ শতাংশ খরচ বাঁচে।

Travellers to Asia* এশিয়ায় অবশ্য সকালে আকাশপথে ভ্রমণ সস্তা। অন্য মহাদেশগুলোতে সকালের চেয়ে সন্ধ্যার ফ্লাইটে যাতায়াত করলে গড়ে ১০ শতাংশ পর্যন্ত টিকিটের দাম কম পড়ে। 

 

released* যেসব ফ্লাইট যেদিন চালু হবে সেদিন বেশ ব্যয়বহুল। উদ্বোধন ও তার পরের কয়েকদিন এসব টিকিট বুকিং না দেওয়াই ভালো।

two single tickets* দুটি সিঙ্গেল টিকিট কিনলে মাঝে মধ্যে রিটার্ন টিকিটের তুলনায় সস্তা হতে পারে।
সূত্র: ডেইলি এক্সপ্রেস