আকাশযানে ভ্রমণ সবসময়ই চিত্তাকর্ষক। ব্যাপারটা বেশ রোমাঞ্চকর। পাখির মতো হাওয়ায় উড়ে বেড়ানো এই বাহন নিয়ে সববয়সী মানুষের মধ্যে থাকে কৌতূহল। নিয়মিত যাতায়াত করলেও বাণিজ্যিক বিমানের বেশকিছু তথ্য যাত্রীদের অনেকেই জানে না। এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন শিল্পের দেওয়া শীর্ষ ১০টি অজানা তথ্য জেনে নিন।
Economy seats are safer* গবেষণায় দেখা গেছে, উড়োজাহাজের ইকোনমি আসন তুলনামূলকভাবে নিরাপদ। যেকোনও আকাশযান বিধ্বস্ত হলে পেছনের সারিতে বসলে বেঁচে থাকার সম্ভাবনা বেশি।
Get an upgrade* কোনও এয়ারলাইনসের নিয়মিত যাত্রী হলে কিংবা সুন্দরভাবে ব্যবহার করলে আকাশযানের অভ্যন্তরে উন্নত সেবা মেলে। এছাড়া সন্তানসম্ভবা হলে কিংবা মধুচন্দ্রিমায় যাওয়ার উদ্দেশ্য থাকলে অথবা ত্রুটিপূর্ণ আসন হলে ইকোনমি থেকে বিজনেস ক্লাসে স্থানান্তর করা হয়ে থাকে।
Check your life jacket* যাত্রীদের বেশিরভাগই লাইফ জ্যাকেটকে স্যুভেনির হিসেবে দেখে। কিন্তু আকাশযান উড্ডয়নের আগে এটি ভালোভাবে পরখ করে নেওয়া ভালো।
You can buy lost property* কোন লাগেজ হারিয়ে গেলে কেউ যদি ৯০ দিনের মধ্যে মালিকানা দাবি না করে তাহলে নিলামে বিক্রি করে দেওয়া হয়।
Planes must have ashtrays* ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, সব আকাশযানের শৌচাগার তথা হাত-মুখ ধোয়ার জায়গায় একটি করে ছাইদানি (অ্যাশট্রে) থাকা বাধ্যতামূলক।
Emergency landings* জরুরি অবতরণের প্রায়ই ঘটলেও যাত্রীদের তা বোধগম্য হয় না। যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর জানায়, ২০১৪ সালে সপ্তাহে একটি আকাশযান জরুরি অবতরণ করেছিল।
Pilots fall asleep* ব্রিটিশ এয়ারলাইন পাইলট’স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, ককপিটে ঘুমিয়ে পড়ার কথা পাইলটদের অর্ধেকেরও বেশি স্বীকার করেছেন।
You cannot open the emergency exit mid-fligh* আকাশযান ওড়ার সময় এর অভ্যন্তরে বায়ুচাপ অনেক বেশি থাকে। এ কারণে কোনও যাত্রীর পক্ষে ইমার্জেন্সি এক্সিট খোলা সম্ভব নয়।
Struck by Lightning* আকাশযানেও বজ্রপাত আঘাত হানে। তবে অ্যালুমিনিয়ামের সুবাদে তা কেবিনে বসে থাকা যাত্রীদের ক্ষতি করতে পারে না।
Total engine loss* আকাশযানের চারটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার মতো ঘটনা দেখা যায় কালেভদ্রে। সব ইঞ্জিন বিগড়ে গেলেও উড়োজাহাজ নিরাপদে অবতরণ করাতে পারেন পাইলট।
সূত্র: সানডে এক্সপ্রেস