‘মাই এমিরেটস পাস’ হলো এমিরেটস এয়ারলাইনের একটি খণ্ডকালীন পাস। দুবাই অথবা দুবাই হয়ে ভ্রমণকারী এমিরেটস যাত্রীদের বোর্ডিং পাসই একটি স্বয়ংসম্পূর্ণ মেম্বারশিপ প্যাকেজ হিসেবে বিবেচিত হয়ে থাকে। বোর্ডিং পাস ও এর সঙ্গে একটি বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভ্রমণকারীরা বিভিন্ন স্থানে মূল্যছাড় সুবিধা ভোগ করতে পারবেন।
জানা গেছে, ‘মাই এমিরেটস পাস’ ব্যবহারকারীরা ফাইন ডাইনিংয়ের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত, জনপ্রিয় শপিং আউটলেটগুলোতে ৩০ শতাংশ পর্যন্ত, বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটি যেমন ওয়াটার স্পোর্টস ও নাইট গলফ কোর্স টিকিটের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
এমিরেটসের সবশ্রেণিতে ভ্রমণকারীদের জন্য এয়ারলাইনটির বিনোদন প্রোগ্রাম আইস-এ চার হাজারের অধিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র, গান-বাজনা, নাটক, গেমসসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগের সুযোগ রয়েছে। এছাড়া বিনামূল্যে ২০ এমবি ওয়াইফাই সুবিধা দেওয়া হয় যাত্রীদের।