এক প্রশংসাপত্রে ক্যাপ্টেন গোলাম শাফি ও ফার্স্ট অফিসার মোনতাসির মাহবুবের পেশাদারিত্ব, বুদ্ধিমত্তা ও ইতিবাচক আচরণের প্রশংসা করেন ক্যাপ্টেন রন আবেল। এই সাহসিকতা বিমানের সব ক্রুসহ বিশ্বব্যাপী নিজেদের সব সহকর্মীকে অনুপ্রাণিত করবে বলে উল্লেখ করেন তিনি।
ক্যাপ্টেন রন আবেলের মন্তব্য, এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দক্ষতার সঙ্গে সফলভাবে সম্পন্ন করা ভবিষ্যতে বিশ্বের সব পাইলটের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
গত ২৪ ফেব্রুয়ারি ছিনতাইচেষ্টার কারণে বিমানের বিজি-১৪৭ ফ্লাইটটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে টানা দুই ঘণ্টা সংকটময় মুহূর্ত অতিবাহিত করে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের ১৪৩ জন যাত্রীর সবাই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।