চীনের উহান থেকে লানজো শহরে যাচ্ছিল ফ্লাইটটি। নিজের আসনে বসার পরই পরিবেশ গুমোট লাগছিল ওই যাত্রীর। তার মনে হচ্ছিল, আলো-বাতাস ভালোভাবে আসার পথ নেই বিমানে! এ কারণে মুক্ত হাওয়া খুঁজছিলেন তিনি।
তাই সব যাত্রী উঠে যাওয়ার পর চীনের বেসরকারি এই বিমান সংস্থার ফ্লাইটের ইমার্জেন্সি দরজা খোলার সিদ্ধান্ত নেন ওই নারী। তবে পাশের যাত্রী তাকে সাবধান করেন। কিন্তু কে শোনে কার কথা! ঠিকই তিনি দরজা খুলতে চলে গেলেন।
যুক্তরাজ্যের ট্যাবলয়েড দ্য সান জানিয়েছে, এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন ফ্লাইটের অন্য যাত্রী ও কেবিন ক্রুরা। তারা তড়িঘড়ি পুলিশকে খবর দেন। এরপর ওই নারী যাত্রীকে থানায় পাঠিয়ে উড়োজাহাজটি উড্ডয়ন করে। তার অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে একঘণ্টারও বেশি সময় ফ্লাইট বিলম্ব হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস