শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, রবিবার দুপুর ১২টা ৪০ মিনিটে ব্যাংক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন শরীফ জাকির হোসেন। শুল্ক গোয়েন্দারা তার শরীর ও ব্যাগ তল্লাশি করে প্রায় আড়াই কেজি স্বর্ণের বার উদ্ধার করেন।
আরও পড়তে পারেন: টার্গেট কিলিং ঠেকানোর পথ পাচ্ছে না সরকার
মইনুল খান জানান, জুতা ও বেল্টের ভেতরে বিশেষ পদ্ধতিতে স্বর্ণের বারগুলো রাখা ছিল। স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য সোয়া কোটি টাকা। আটককৃত যাত্রী শরীফ জাকির হোসেনের বাবার নাম আবুল কাশেম। গ্রামের বাড়ি শরিয়তপুরে। গত এক বছরে তিনি তিনবার ব্যাংকক ভ্রমণ করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
/জেইউ/এমএনএইচ/