ডেমরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সড়ক দুর্ঘটনারাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় একটি লরির ধাক্কায় শাওন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক   জানান, রবিবার সকাল সারুলিয়ার করিমের মিলের সামনের সড়ক পারাপারের সময় একটি লরি শাওনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়।
নিহত শিশুটি ডেমরার একটি মোটর সাইকেল গ্যারেজে কাজ করত। তার খালাতো ভাই রিয়াজের সঙ্গে থাকত।

আরও পড়তে পারেন: ষোড়শ সংশোধনী: হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

রিয়াজ বাংলা ট্রিবিউনকে জানান, তার বাবার নাম শাহ আলম, মা রুজিনা বেগম। বাবা অনেক বছর ধরে নিখোঁজ। মা বাসা বাড়িতে কাজ করেন। শাওন তার সঙ্গেই থাকতেন। সকালে রাস্তা পারাপারের সময় সে লরির ধাক্কায় গুরুতর আহত হয়। উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক জানান, শিশুটির মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

/এআরআর/ এমএনএইচ/