জ্ঞান ফেরার পর রবিউল জানান, তার বাসা উত্তর বাড্ডার হোসেন মার্কেট এলাকায়। কাজ করেন খিলক্ষেত এলাকার হ্যান্ডি হাট অটো কার লিমিটেড নামে এক প্রতিষ্ঠানে। দিনের কোনও এক সময় মালিবাগ আইএফআইসি ব্যাংক থেকে দেড় লাখ টাকা তুলে খিলক্ষেতের উদ্দেশে বাসে ওঠেন। গাড়িতে এক ব্যক্তির দেওয়া আচার খেয়ে তিনি জ্ঞান হারান।
রবিউল জানান, বাস তাকে কোথায় নামিয়ে দেয় জানেন না। পরিচয়পত্র দেখে এক রিকশাওয়ালা তাকে খিলক্ষেতের হ্যান্ডি হাট অটো কার লিমিটেডের অফিসে পৌঁছে দিয়ে যায়।
পরে এক আত্মীয়ের সহযোগিতায় তিনি ঢামেক হাসপাতালে ভর্তি হন।
/এইচকে/এমএসএম/আপ-এনএস/