যাত্রাবাড়ীতে ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই

ছিনতাইরাজধানীর যাত্রাবাড়ীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে তার কাছ থেকে একলাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

আহত হাবিবুর রহমানকে (৪৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাবিবুর রহমানের ছেলে আকবর জানান, তার বাবা ব্যবসায়িক প্রয়োজনে একলাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে সকালে বাসা থেকে বের হন। যাত্রাবাড়ীর ইঞ্জিনিয়ার গলিতে কয়েকজন তার ওপর হামলা চালায়। তার পিঠে ও হাতে কোপ লাগে। পরে হামলাকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়।

যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, টাকা খোয়া যাওয়ার খবর পাওয়া গেছে। তবে টাকার পরিমাণ কত সেব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন- 

মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা নিখোঁজ

/জেইউ/এফএস/