রাজধানীর সবুজবাগ থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

লাশ উদ্ধাররাজধানীর সবুজবাগের একটি ঝিল থেকে রিসাতুল ইসলাম সিয়াম (১২) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়  স্কুলছাত্রের ভাসমান লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) নুরে আলম এ তথ্য জানান।
সিয়াম  মতিঝিল মডেল হাইস্কুলের বাসাবো শাখার সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম হামিদুল ইসলাম।
সিয়ামের মামা জাহাঙ্গীর হোসেন জানান, সে বুধবার দুপুরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে খুঁজে না পেয়ে, থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

আরও পড়তে পারেন: বিএনপির সব স্তরের কমিটি চূড়ান্ত, এ মাসেই ঘোষণা!

সবুজ বাগ থানার এসআই আব্দুর সাত্তার, একটি ঝিলে ভাসমান লাশ ভাসতে থাকার খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। পরে সিয়ামের স্বজনরা লাশ শনাক্ত করেন। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
তবে ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।

/এআইবি/জেইউ/এনএস/ এমএনএইচ/