রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। তার নাম মো. রাসেল (২৫)। তিনি সালসাবিল পরিবহনের হেলপার। বুধবার রাত ৯টার দিকে হাজারীবাগের ঝাউচরের শাহজাহান মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই  বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাসেলের গ্রামের বাড়ি বরিশালের মুলাদি উপজেলায়। তিনি ঢাকার হাজারীবাগের কালীনগরে ভাড়া বাড়িতে থাকতেন।
এসআই  বাচ্চু মিয়া জানান, রাত ৯ টার দিকে শাহজাহান মার্কেটের সামনে এক সন্ত্রাসী রাসেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা রাসেলকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

এসআই  আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: ‘জামায়াত কর্মী’ হিসেবে আটক শ্রমিক লীগ সদস্য মুক্তি পেলেন

/এআইবি/এআর/