ষষ্ঠ দিনে ১০ জঙ্গি গ্রেফতার: পুলিশ

বিশেষ অভিযানদেশব্যাপী জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১০ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৯ জন জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন (জেএমবি) এবং ১ জন হিজবুত তাহরীরের সদস্য।

পুলিশ সদরদফতরের জনসংযোগ কর্মকর্তা এ. কে. এম. কামরুল আহছান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সকালে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ রেঞ্জের শেরপুর জেলায় ১ জন জেএমবি, রাজশাহী রেঞ্জের রাজশাহী জেলায় ১ জন জেএমবি, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১ জন জেএমবি, নওগাঁ জেলায় ২ জন জেএমবি, রংপুর রেঞ্জের রংপুর জেলায় ১ জন জেএমবি, দিনাজপুর জেলায় ১ জন জেএমবি, পঞ্চগড় জেলায় ১ জন জেএমবি, বরিশাল রেঞ্জের বরগুনা জেলায় ১ জন জেএমবি এবং ঢাকা মেট্রোপলিটন এলাকা থেকে ১ জন হিজবুত তাহরীর সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত জঙ্গিদের কাছ থেকে ২টি ককটেল, ১টি হাসুয়া এবং ৭টি লিফলেট উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন- 

/জেইউ/এফএস/এজে