ট্যানারি মালিকদের প্রতিদিন ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ

ট্যানারিহাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তর না করায় ১৫৪ ট্যানারি মালিককে রোজ ৫০ হাজার টাকা জরিমানা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ এ নির্দেশ দেন।
আদালতের নির্দেশের পরও কারখানা না সরানোয় ১৫৪ ট্যানারিকে প্রতিদিন ৫০ হাজার টাকা করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
আদালতের নির্দেশে যেসব ট্যানারি এখনও সাভারে স্থানান্তর করা হয়নি তাদের তালিকা দাখিলের পর আজ হাইকোর্টের বেঞ্চ জরিমানার নির্দেশ দেন।
রিট আবেদনের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ জানান, যতদিন পর্যন্ত কারখানা সরাবে না ততদিন পর্যন্ত পরিবেশের ক্ষতি হিসাবে ট্যানারিকে সরকারি কোষাগারে ৫০ হাজার টাকা করে জমা দিতে হবে।

/ইউআই/এজে