মহাখালীতে ড্রেনে পড়ে শিশু নিখোঁজ





লাশ উদ্ধাররাজধানীর মহাখালীর ড্রেনে পড়ে একটি শিশু নিখোঁজ রয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে ওই শিশুটি ড্রেনে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। ছয় বছর বয়সী ওই শিশুর নাম সানজিদা। মহাখালীর আন্তঃবাস টার্মিনাল সংলগ্ন ড্রেনে পড়ে শিশুটি নিখোঁজ হয়ে যায়।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদুজ্জামান গণমাধ্যমকর্মীদের জানান, ময়লা আবর্জনা পড়ে ড্রেনটি ডোবায় পরিণত হয়ে গেছে। খেলতে গিয়ে সেখানে পড়ে গেছে সানজিদা। সন্ধ্যা পর্যন্ত তাকে পাওয়া যায়নি। উদ্ধার করতে ফায়ার সার্ভিসকর্মী ও পুলিশ সদস্যরা চেষ্টা চালাচ্ছেন বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, শিশুকে উদ্ধারের জন্য বিকেল ৪টা থেকে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের ওই ইউনিটে তিন জন ডুবুরি রয়েছেন। শিশু সানজিদা মহাখালী আন্তঃবাস টার্মিনাল সংলগ্ন বাসায় মা-বাবার সঙ্গে থাকতো। তার বাবা একজন রিকশাচালক। গ্রামের বাড়ি শেরপুরে বলে।
/এমএনএইচ/