আদালতে রনির পক্ষে শুনানি করেন আইনজীবী কবির হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন তাছলিমা ইয়াসমিন দীপা। ২০১৪ সালের ২৬ জুন রনির বিরুদ্ধে শাহবাগ থানার এসআই আবু জাফর এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলার কারণে এতদিন মামলার কার্যক্রম স্থগিত ছিল।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২০ জুলাই রাজধানীর তোপখানা রোডের মেহেরাব প্লাজায় রনির নিজ অফিসে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ সনি ও চিত্রগাহক মহসিন মুকুলকে মারধর করে আটকে রাখেন গোলাম মাওলা রনি। এ অভিযোগে শাহবাগ থানায় রনির বিরুদ্ধে একটি মামলা করেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুস আলী।
পরে এ মামলায় ২০১৩ সালের ২১ জুলাই রনি ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করলে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। কিন্তু ওই বছর ২৪ জুলাই মুখ্য মহানগর আদালত তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তখন জামিন অবৈধভাবে বাতিল করা হয়েছে উল্লেখ করে রিভিশন মামলা দায়ের করেন রনি। কিন্তু ওইবছর ২৫ জুলাই তাকে আদালতে হাজির করা হলে তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত। পরবর্তীতে ১০ সেপ্টেম্বর হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলে তিনি কারামুক্ত হন।
একই ঘটনায় আসামি রনিও পাল্টা অভিযোগে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের অন্যতম মালিক ব্যবসায়ী সালমান এফ রহমানের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। ওই মামলায় পুলিশ আদালতে সালমান এফ রহমানের অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। যা মুখ্য মহানগর হাকিমের আদালতে মঞ্জুর করলে অব্যাহতি পান সালমান এফ রহমান।
- অপারেশন স্টর্ম ২৬: মামলার তদন্ত প্রতিবেদন ১৯ সেপ্টেম্বর দাখিলের নির্দেশ
- জঙ্গিবাদবিরোধী কমিটিতে সব দলের জনপ্রতিনিধি রাখতে হবে: সৈয়দ আশরাফ
/এসআইটি/এমও/