কর্নেল ইকবাল হাসান জানান, ১৬ ঘণ্টার টাইম শিডিউলের মধ্যেই কারাগারে ৬ হাজার ৪০০ বন্দির সবাইকেই স্থানান্তর করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, এপিবিএন, ফায়ার সার্ভিস, গোয়েন্দা সংস্থার সহযোগিতায় দ্রুত বন্দিদের স্থানান্তর করা সম্ভব হয়েছে। এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।
নতুন কারাগারে গিয়ে বন্দিরা সন্তুষ্ট হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এখন পুরনো কারাগারে আর কোনও বন্দি নেই। মোট ১৯টি ট্রিপে বন্দিদের স্থানান্তর করা হয়। এতে ২৫টি প্রিজন ভ্যান ও আটটি বাস ব্যবহার করা হয় বলেও জানান কারা মহাপরিদর্শক।
এর আগে, বন্দিদের স্থানান্তরের সময় যাত্রাপথেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এ সময় রুটের নিয়মিত গাড়ি চলাচল বন্ধ রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যও মোতায়েন করা হয়েছিল।
উল্লেখ্য, কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে সাড়ে পাঁচ হাজার বন্দি ধারণ ক্ষমতার এ নতুন কারাগার গত ১০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।
আরও পড়তে পারেন: পুরনো কারাগারে এখন যা হবে
/এমও/এমএনএইচ/