ইয়াবাসহ রাজধানীতে ৩ মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে দুই লাখ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) রাতে খিলক্ষেতের  ‘লোটাস কামাল টাওয়ার’ থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, সাইফুল ইসলাম ওরফে কামাল, আলাউদ্দিন ও ইব্রাহিম হাওলাদার।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ কথা জানিয়েছেন।

তিনি জানান, পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স-ন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাজধানীতে মাদক ব্যবসা করে আসছিল।

/এনএল/এআরএল/এসটি/