রাজধানীর রামপুরা থেকে প্রায় ৬০ লাখ টাকা সমমূল্যের ভিওআইপি সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে রামপুরার তালতলা এলাকায় পুলিশের ব্লক রেইডের সময় এসব ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের নিকট থেকে অবৈধ ভিওআইপি কাজে ব্যবহৃত ২২টি বিভিন্ন কোম্পানির (৮, ১৬, ৩২, ১২৮) পোর্ট বিশিষ্ট চ্যানেল বক্স, মডেম, হার্ডডিস্ক, নোটবুক, নেটবুক ও ভিওআইপি চ্যানেল বক্সে লাগানো অবস্থায় বিভিন্ন কোম্পানির সিম জব্দ করা হয়।
এর মধ্যে টেলিটকের ৪০০টি, রবির ১১৫টি, র্যাং গসটেলের ৪৫টি, গ্রামীণ ফোনের ৩০টি, এয়ারটেলের ২০টি এবং অব্যবহৃত অবস্থায় টেলিটকের ৫ হাজার ২৫০টি, গ্রামীণ ফোনের ১৭০টি, র্যাং গসটেলের ১৮৫টি, রবির ৩৩৫টি, এয়ারটেলের ৫৫টি ও বাংলালিংকের ১০০টি সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলেও জানান তিনি।
ওসি আরও বলেন, সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করায় আসামিদের বিরুদ্ধে রামপুরা থানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: উত্তর বাসাবোতে দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার
/এআরআর/এমও/